Sunday, June 28, 2026

মূর্খ, ওটা বাংলা ভাষা: দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সৃজিত

Date:

Share post:

একটা সাধারণ শব্দ। সেটা বলতেও দিল্লি পুলিশের এত ঘৃণা। একটি দেশের জাতীয় সঙ্গীত যে ভাষায় লেখা, সেই ভাষার নাম কীভাবে ভুল লেখে সরকারি কাগজে দেশের রাজধানীর পুলিশ। একমাত্র মূর্খ হলেই হয়তো সেটা সম্ভব। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা ‘আখ্যা’য় এভাবেই দিল্লি পুলিশকে (Delhi police) ভর্ৎসনা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)।

বাংলাদেশি ভাষা বলে বাংলা ভাষার অপমানে সরব সর্বস্তরের বাঙালি। সেই ভাষায় বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া বাংলার সংস্কৃতি জগতের মানুষেরাও প্রতিবাদে পিছিয়ে নেই। যেভাবে সমাজের বিভিন্ন ইস্যুতে সরব হতে দেখা গিয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। দিল্লি থেকে বাঙালির অপমানের কারিগরদের জন্য সৃজিতের বার্তা, মূর্খ, ওটা বাংলাদেশি ভাষা (Bangladeshi language) নয়।

আরও পড়ুন: ‘অশিক্ষিত’ দিল্লি পুলিশের উপর ভর করে বৈতরণী পারের চেষ্টা! ময়দানে বামেরা

প্রতিবাদ থেকে সমালোচনা, বরাবর স্পষ্টবাদী সৃজিত। এক্ষেত্রেও ব্যতিক্রম হল না। দিল্লির নিন্দুকদের তিনি মনে করিয়ে দিলেন, ওটা বাংলা অথবা বাঙালি, যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত প্রাথমিকভাবে রচিত এবং ভারতের ২২টি সরকারিভাবে স্বীকৃত ভাষার মধ্যে একটি।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...