Thursday, June 4, 2026

বারাকপুর পুলিশ কমিশনারেটের বিরাট সাফল্য! খড়দহ থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গুলি

Date:

Share post:

বারাকপুর পুলিশ কমিশনারেটের (Barrackpore Police Commissionerate) বিরাট সাফল্য। বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করল কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। উত্তর ২৪ পরগনার খড়দহ থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি। বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে রহড়ার অন্তর্গত রহড়া এলাকায় প্রতিভা মঞ্জিল নামে একটি আবাসনে অভিযান চালায়। গ্রেফতার করা হয় মধুসূদন মুখোপাধ্যায় ওরফে লিটন নামে এক ব্যক্তিকে। তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গুলি, নগদ টাকা ও সোনার গয়না উদ্ধার করা হয়।

এদিন সন্ধেয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বারাকপুর পুলিশ কমিশনারেটের (Barrackpore Police Commissionerate) ডেপুটি কমিশনার (গোয়েন্দা বিভাগ) চারু শর্মা জানান. “৫ টা লং আর্মস, ১ টা কমপাকশান গান,  ১ টা বোল্ট এক্সান রাইফেল, ২ টা ডাবল ব্যারেল গান, ১ টা শর্ট ব্যারেল রাইফেল, ৯ টা স্মল আর্মস-সহ ১৬ ম্যাগাজিন , ৯০৫ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি ১.৪ লাখ টাকা, ২৪৯ গ্রাম সোনা, ১৯.৭ কেজি কয়েন উদ্ধার হয়েছে।“

চারু শর্মা (Charu Sharma) আরও জানান, “নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ আজকে অভিযান চালায়। এবং এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। যে ব্যক্তি অস্ত্র পাচারের সঙ্গে যোগ রয়েছে। অভিযুক্ত সঙ্গে বিহারের যোগ পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও বিষয়টি তদন্ত সাপেক্ষ।“

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...