Wednesday, June 24, 2026

স্নাতকের ভর্তিতে বাড়ল সামাজিক শ্রেণি তথ্য আপডেটের সময়সীমা, শেষ তারিখ কবে?

Date:

Share post:

২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক স্তরের কেন্দ্রীয় ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়া আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। সামাজিক শ্রেণি সংক্রান্ত তথ্য আপডেট বা সংশোধনের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে। এখন এই তথ্য আপলোড বা সংশোধনের শেষ তারিখ ৫ অগাষ্ট, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত।

সোমবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থ, উচ্চশিক্ষা সচিব বিনোদ কুমারকে সঙ্গে নিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের ২৮ জুলাইয়ের নির্দেশের ভিত্তিতে সামাজিক শ্রেণি সংক্রান্ত তথ্য আপডেটের সুযোগ দেওয়া হয়েছিল। যদিও আগের সময়সীমা ছিল ৩ অগাষ্ট, কিন্তু এখনও বহু আবেদনকারী তথ্য জমা না দেওয়ায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবেদনকারীদের এসএমএস, ইমেল এবং ফোন কলের মাধ্যমে এই বিষয়ে একাধিকবার মনে করানো হলেও, তথ্য জমা না দেওয়ার হার উল্লেখযোগ্য। তাই তাঁদের শেষ সুযোগ দেওয়া হচ্ছে। আবেদনকারীরা কেন্দ্রীয় অ্যাডমিশন পোর্টালে গিয়ে অনলাইনে সামাজিক শ্রেণি সংক্রান্ত তথ্য আপডেট করতে পারবেন।

উচ্চশিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে, এই সময়সীমা পেরিয়ে গেলে আর কোনও আপডেট বা সংশোধনের সুযোগ থাকবে না। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দিলে আবেদনকারীকে ডিফল্টার হিসেবে বিবেচনা করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পর্ষদ জানিয়েছে, তথ্য আপডেটের পর তার ভিত্তিতেই কলেজে ভর্তির মেধা তালিকা তৈরি হবে। তাই আবেদনকারীদের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সঠিক ও সময়মতো তথ্য জমা দেওয়া নিশ্চিত করতেই এই অতিরিক্ত সময়সীমা বলেও কর্তৃপক্ষের বক্তব্য।

আরও পড়ুন – রাজ্যের প্রকল্পে বাড়তি গুরুত্ব, প্রথমদিনের জেলাওয়ারি বৈঠকে একজোটে লড়াইয়ের বার্তা অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...