Saturday, April 4, 2026

নতুন বার্তা শিল্প-বিনিয়োগে? আদানির সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির সঙ্গে সোমবার বিকেলে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে নবান্নে অনুষ্ঠিত এই বৈঠক ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল ও আলোচনার ঝড় উঠেছে।প্রসঙ্গত হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার পর রাজ্য সরকারের সঙ্গে আদানি গোষ্ঠীর সম্পর্কের শীতলতা দেখা দিয়েছিল। বিশেষত তাজপুর গভীর সমুদ্রবন্দর প্রকল্পে আদানিদের বরাত বাতিল করে নতুন করে দরপত্র আহ্বানের সিদ্ধান্তে সেই দূরত্ব আরও স্পষ্ট হয়। ঠিক সেই আবহেই এই বৈঠককে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে।

বিশেষ সূত্রে খবর, এ দিনের বৈঠকে রাজ্যে পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ প্রকল্প এবং বন্দর উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সূত্রের দাবি, এই তিনটি ক্ষেত্রে আগামী দিনে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে।নবান্ন সূত্রে বৈঠককে ‘অত্যন্ত সদর্থক ও ফলপ্রসূ’ বলে ব্যাখ্যা করা হয়েছে। রাজ্যের শিল্পোন্নয়ন অভিযানে মুখ্যমন্ত্রীর সক্রিয় ভূমিকা ও পরপর একাধিক কর্পোরেট সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই টাটা গোষ্ঠীর কর্ণধার এন চন্দ্রশেখরনের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। তার পরেই এবার আদানির সঙ্গে বৈঠক শিল্প মহলের কাছে তাৎপর্যপূর্ণ। তৃণমূল নেতৃত্বের দাবি, “বাংলা এখন শিল্পের নতুন গন্তব্য। মুখ্যমন্ত্রীর রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক স্বচ্ছতা ও পরিকাঠামোগত উন্নয়নের প্রতি জোর—এই সবকিছুই বড় বিনিয়োগকারীদের আস্থা ফেরাচ্ছে।” রাজনৈতিক মহলের ব্যাখ্যা, দক্ষিণবঙ্গের কয়েকটি প্রকল্পে আগ্রহী আদানি গোষ্ঠী এই বৈঠকের মাধ্যমে ফের সক্রিয় হতে চলেছে পশ্চিমবঙ্গে।

আরও পড়ুন- দু’দিনে সাড়ে চার লক্ষ মানুষের অংশগ্রহণ, বিপুল সাড়া ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...