Monday, June 8, 2026

ডিটেনশন ক্যাম্পের আতঙ্কে আত্মঘাতী কুঁদঘাটের প্রৌঢ়, পরিবারের পাশে মন্ত্রী অরূপ 

Date:

Share post:

বিজেপির তৈরি করা বাংলাদেশি-আতঙ্ক কেড়ে নিল বাংলার নাগরিকের প্রাণ। দেশের লজ্জা। সভ্যতার লজ্জা। দক্ষিণ কলকাতার কুঁদঘাটের আনন্দপল্লির বাসিন্দা দিলীপকুমার সাহা (৬০)। বিজেপির তৈরি করা বাংলাদেশি-আতঙ্কে ভেঙেচুরে খান-খান হয়ে গিয়ে শেষে আত্মহত্যার পথ বেছে নিলেন প্রৌঢ়। রবিবার সন্ধ্যায় প্রয়াত দিলীপের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, কেন্দ্র শান্তিতে থাকতে দিচ্ছে না। ভয় ধরিয়ে দিচ্ছে। বাংলার মানুষকে ভাতে মারার, জানে মারার, জল ছেড়ে মারার চেষ্টা করছে। বিজেপিই দিলীপের মনে আতঙ্ক ঢুকিয়ে ছিল। ডিটেনশন ক্যাম্পে যেতে হবে এই আশঙ্কা থেকেই মর্মান্তিক ঘটনার পরিণতি।

রবিবার সকালে দিলীপের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠায়। তিনি ভাই-বোনেদের বলতেন, তারা সরকারি চাকরি করেন, তাদের চিন্তা নেই। কিন্তু তাঁর তো সেটাও নেই। কিন্তু তাতেও তিনি আশ্বস্ত হননি। বলতেন, আমাকে যদি বাড়ি ছেড়ে ডিটেনশন ক্যাম্পে থাকতে হয়, তাহলে বাঁচব না। তারপর থেকেই আতঙ্ক শুরু হয়। শনিবার রাতে স্ত্রীকে অন্য ঘরে শুতে বলে একা শুয়েছিলেন। রবিবার ডাকাডাকি করে সাড়া না পেয়ে খোলা জানলার ফাঁক দিয়ে দিলীপের ঝুলন্ত দেহ দেখা যায়। বাংলাদেশে জন্ম হলেও ১৯৭২ সালে বাংলায় চলে আসেন দিলীপবাবুরা। বাড়িতে স্ত্রী, পুত্র, পুত্রবধূ, নাতি রয়েছেন। ভাগ্নেবউ পিঙ্কি সাহা জানিয়েছেন, মামার মত পরিণতি যেন কারও না হয়। অরূপ জানিয়েছেন, পরিবারটির পাশে থাকবে রাজ্য সরকার।

আরও পড়ুন – মইদুলের সাহস আছে, পাশে থাকার বার্তা দিয়ে বললেন ফিরহাদ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...