Monday, February 23, 2026

দুরন্ত সিরাজ, ওভালে রুদ্ধশ্বাস জয় ভারতের

Date:

Share post:

রুদ্ধশ্বাস ম্যাচ। সিরাজ (Mohammed Siraj)-কৃষ্ণার (Prasidh Krishna) দাপুটে বোলিংয়ে শুধু লড়াইয়ে ফেরাই নয়, ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে সিরিজ ড্র করল ভারত। সেইসঙ্গেই খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেললেন গৌতম গম্ভীরও (Gautam Gambhir)। ওভাল টেস্টের শেষ দিনের শরু থেকেই ছিল হাড্ডহাড্ডি লড়াই। কিন্তু সিরাজ (Mohammed Siraj) এবং কৃষ্ণার ক্ষুরধার বোলিংয়ের সামনে আর মাথা তুলে দাঁড়াতে পারল না ব্রিটিশ বাহিনী। অ্যাটকিনসনকে (Gus Atkinson) সিরাজ সাজঘরে ফেরানোর পরই মাঠে শুরু উল্লাস। ওভালে আবারও যেন একটা ইতিহাস লিখল টিম ইন্ডিয়া।

সোমবার যখন ভারত এবং ইংল্যান্ড দুই দল মাঠে নামে সেই সময় পাল্লাটা খানিকটা হলেও ভারী ছিল ইংল্যান্ডের দিকেই। কারণ হাতে গোটা দিন, সেখানেই ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান। আর ভারতকে জিততে হলে প্রয়োজন ছিল চারটি উইকেট। কিন্তু ইংল্যান্ডের হয়ে তখন ব্যাটিং করছিলেন জেমি স্মিথ এবং জেমি ওভারটন। ভারতীয় বোলারদের কাছে ছিল কঠিন চ্যালেঞ্জ।

সেখানেই এদিন বিধ্বংসী ফর্মে ছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং প্রসিধ কৃষ্ণা (Prasidh Krishna)। দিনের শুরুতেই জেমি স্মিথকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন সিরাজ। সেই ধাক্কাটাই আর সামলে উঠতে পারেনি ইংল্যান্ড ব্রিগেড। কিছুক্ষণের মধ্যে ওভারটনকেও প্যাভিলিয়নের রাস্তাটা তিনিই দেখিয়ে দিয়েছিলেন।

মাঝে জশ টংকে ফিরিয়ে কৃষ্ণা ফিরিয়ে দিলেও ভারত কিন্তু একেবারে নিশ্চিন্ত হতে পারছিল না। সেই পরিস্থিতিতেই আবারও ত্রাতা সেই মহম্মদ সিরাজ। তিনি অ্যাটকিনসনকে ফেরাতেই ভারতের উল্লাস শুরু ওভালে। গিলের নেতৃত্বে যেন এক রুপকথা লিখল ভারতীয় দল।

spot_img

Related articles

বাড়ি বাড়ি পৌঁছবে পরিশ্রুত পানীয় জল, সেক্টর-৬ শিল্পনগরীর ৪ গ্রামে শুরু বড় প্রকল্প 

সেক্টর-৬ শিল্পনগরী এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। ওই কর্তৃপক্ষের অধীনস্থ চারটি গ্রামের ২,২৭০টি...

হলিউডকে টেক্কা দিয়ে সেরা ‘বুং’, মণিপুরি ছবির সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী 

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হল আরও একটি নতুন অধ্যায়। ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মণিপুরী আবেগঘন নাটক “বুং”...

জামিন হল না সন্দীপসহ আরজি কর ‘আর্থিক বেনিয়ম’ মামলায় ৫ অভিযুক্তের

আরজি কর 'আর্থিক বেনিয়ম' (RG Kar financial irregularities case) মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও...

পর্যটনে এবার পরিবেশের ছোঁয়া, সরকারি গেস্ট হাউসে সবুজ বিদ্যুৎ 

রাজ্যের পর্যটন মানচিত্রে এবার বড়সড় বদল আসতে চলেছে। পরিবেশ রক্ষায় দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক পর্যটকদের আর্কষণ করতে পশ্চিমবঙ্গ পর্যটন...