Saturday, April 4, 2026

প্রেসিডেন্সির স্নাতকোত্তরে প্রবেশিকা ২৪ অগাস্ট, দিন ঘোষণা বোর্ডের

Date:

Share post:

অবশেষে ঘোষণা করা হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষার দিন। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে, আগামী ২৪ অগাস্ট অনুষ্ঠিত হবে এই প্রবেশিকা পরীক্ষা। দুপুর ২টো থেকে সাড়ে ৩টে পর্যন্ত চলবে পরীক্ষাপ্রক্রিয়া।

চলতি বছর এই পরীক্ষা হওয়ার কথা ছিল ২৭ জুলাই। কিন্তু রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে চলায় পরীক্ষা স্থগিত রাখা হয়। দীর্ঘ অনিশ্চয়তার পর এবার সেই জট কাটতেই নির্ধারিত হল পরীক্ষার নতুন দিন। বোর্ড সূত্রে খবর, পরীক্ষার্থীরা ৮ অগাস্ট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জানাতে হবে ১১ অগাস্ট-এর মধ্যে। কোনও তথ্যগত ভুল থাকলে ১২ অগাস্ট-এর মধ্যে তা সংশোধন করে নতুন করে আপলোড করার সুযোগ মিলবে। ১৯ অগাস্ট থেকে পরীক্ষার্থীরা অনলাইনে ডাউনলোড করতে পারবেন প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড)। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৩১ অগাস্ট।

প্রসঙ্গত, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের (UG) প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশিত হবে ৯ অগাস্ট। বিশ্ববিদ্যালয় ও জয়েন্ট বোর্ড—উভয়ই জানিয়েছে, পরীক্ষার মান, নিরপেক্ষতা ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করাই তাঁদের অগ্রাধিকার। রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রেসিডেন্সিতে পড়াশোনার সুযোগ পেতে প্রতিবছরই বিপুল সংখ্যক পরীক্ষার্থী প্রতিযোগিতায় নামেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদী, স্থগিত হওয়া পরীক্ষার নতুন দিন ঘোষণার পর ভর্তি প্রক্রিয়া নিয়ে আর কোনও অনিশ্চয়তা থাকবে না।

আরও পড়ুন- নতুন বার্তা শিল্প-বিনিয়োগে? আদানির সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...