Saturday, April 4, 2026

অভিষেকের কাছে আদালতে জোর ধাক্কা শুভেন্দুর

Date:

Share post:

ফের আদালতে মুখ পুড়ল শুভেন্দু অধিকারীর। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে জোর ধাক্কা খেলেন বিজেপি (BJP) বিধায়ক। শুভেন্দুর বিরুদ্ধে অভিষেকের দায়ের করা এক মানহানির মামলায় সোমবার আলিপুর আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনওরকম সম্মানহানিকর মন্তব্য করা থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে বিরত হবে।

এদিন অন্তবর্তীকালীন নির্দেশে আলিপুরের সিভিল জজ (সিনিয়র ডিভিশন) ৮ম আদালতের বিচারক সোমনাথ কুণ্ডু নির্দেশ দেন, “আগামী ১৯ অগাস্ট পর্যন্ত সামাজিক মাধ্যম, ইলেকট্রনিক মাধ্যম বা মুদ্রণে কোনও মাধ্যমেই লিখিত বা মৌখিকভাবে মানহানিকর কোনও শব্দ প্রকাশ করতে পারবেন না শুভেন্দু।”

অভিযোগ, ২৬ জুন শুভেন্দু অধিকারী বিজেপি অফিস থেকে সাংবাদিক বৈঠক করে অভিষেকের বিরুদ্ধে একাধিক মানহানিকর ও বিদ্বেষপূর্ণ বক্তব্য করেন। শুভেন্দুর তরফে ইঙ্গিত দেওয়া হয় যে, ডায়মন্ড হারবারের সাংসদ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সংবাদ বৈঠকের ভিডিও রেকর্ডিংটি টেলিভিশন চ্যানেল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। বিতর্কিত এই ভিডিওটি বিষয়টি শুভেন্দু অধিকারীর সমর্থক-সহ অফিসিয়াল ফেসবুক পেজেও রয়েছে।

যার প্রেক্ষিতে ক্ষতিপূরণ চেয়ে আলিপুর আদালতে (Alipur Court) একটি মানহানির মামলা দায়ের করেন অভিষেক। তাঁর দাবি, যে অভিযোগগুলি আনা হয়েছে তা সর্বৈব মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আদালতে অভিষেকের আইনজীবী দাবি করেন, শুধুমাত্র সাংসদের ভাবমূর্তি জনসাধারণের কাছে নষ্ট করা ও ভোটারদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিরোধী দলনেতা এমন বিভ্রান্তিকর মন্তব‌্য করেছেন।

এদিন পর্যবেক্ষণে আদালতে জানায়, মানহানিকর বা বিদ্বেষপূর্ণ মন্তব্যের ক্ষেত্রে বাকস্বাধীনতা প্রযোজ্য নয়, বিশেষ করে যেখানে সেটি ব্যক্তির সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করে। শুভেন্দুর উপর নিষেধাজ্ঞা জারি করে আলিপুর আদালত।

আরও পড়ুন – মিঠুনের বিরুদ্ধে বিচারককে গোপন জবানবন্দি প্রাক্তন সচিবের স্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...