Saturday, April 4, 2026

কালাজাদুর অপবাদে ওড়িশায় গোপনাঙ্গ কেটে নৃশংস খুন যুবক 

Date:

Share post:

কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং গুজব—এই তিনের মারণ জোট ফের প্রাণ কেড়ে নিল এক যুবকের। ওড়িশার গজপতি জেলার মালাসাপাদর গ্রামে কালাজাদুর অপবাদে গোপনাঙ্গ কেটে খুন করা হল এক ৩৫ বছর বয়সি যুবককে। রীতিমতো শ্বাসরোধ করে হত্যা করে দেহ ফেলে দেওয়া হয় হারাভাঙ্গি জলাধারে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের বাড়ি মালাসাপাদর গ্রামেই। তবে স্থানীয়দের চরম বিরূপ মনোভাব এবং হেনস্থার জেরে কিছুদিন আগে তিনি গঞ্জাম জেলার শ্বশুরবাড়িতে চলে যান। শনিবার তিনি পোষ্য গরু ও ছাগল আনতে গ্রামে ফিরেছিলেন। সেদিন রাতেই তাঁকে অপহরণ করে খুন করা হয় বলে অভিযোগ।

গ্রামবাসীদের একাংশের ধারণা, ওই যুবক কালাজাদু জানতেন এবং তাঁর কারণেই নাকি গ্রামের এক মহিলার মৃত্যু হয়েছে। সেই কুসংস্কার থেকেই তাঁর বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ জমেছিল।রবিবার হারাভাঙ্গি জলাধার থেকে উদ্ধার হয় যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহটি।

গজপতির মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) সুরেশচন্দ্র ত্রিপাঠী জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জন গ্রামবাসীকে আটক করা হয়েছে। তাঁদের জেরা করা হচ্ছে। হত্যার পিছনে কাদের ভূমিকা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ওড়িশার আদিবাসী ও প্রত্যন্ত এলাকাগুলিতে কুসংস্কার থেকে ঘটিত এই ধরনের হিংসাত্মক ঘটনা নতুন নয়। প্রশাসন ও মানবাধিকার সংগঠনগুলি দীর্ঘদিন ধরে এই প্রবণতা রুখতে সচেতনতা অভিযান চালালেও বাস্তব চিত্র যে এখনও উদ্বেগজনক, এই ঘটনাই তার জ্বলন্ত উদাহরণ।

আরও পড়ুন- প্রেসিডেন্সির স্নাতকোত্তরে প্রবেশিকা ২৪ অগাস্ট, দিন ঘোষণা বোর্ডের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...