Friday, April 10, 2026

দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে আজ ভার্চুয়াল বৈঠকে অভিষেক

Date:

Share post:

ভিনরাজ্যে বাঙালি হেনস্থা থেকে শুরু করে SIR বিরোধিতায় দলীয় সুর বেঁধে দিতে আজ মেগা বৈঠক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। প্রাথমিকভাবে ৮ অগাস্ট ভার্চুয়াল বৈঠকের কথা থাকলেও পরবর্তীতে দিন পরিবর্তন করে ৫ অগাস্ট করা হয়। জেলাস্তরের দলীয় সংগঠনের প্রায় নহাজার নেতাদের নিয়ে আজ বিকেলে ক্যামাক স্ট্রিটে অভিষেকের নিজের অফিসেই বৈঠক হবে বলে জানা গেছে।

মালব্যকে শাহর ধমক, কিন্তু ট্যুইট মোছা হল না
বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ তকমা দেওয়া, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে ক্রমাগত বাঙালিদের উপর অত্যাচার, এসআইআর চালু করে বৈধ ভোটারদের নাম কাটার বিজেপির ষড়যন্ত্র এর প্রতিবাদে রাজ্যজুড়ে তৃণমূল আন্দোলন করছে। সংসদে তৃণমূল (TMC ) সাংসদদের ধর্না-বিক্ষোভ প্রদর্শন চলছে। সংসদ চত্বরে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তৃণমূল সাংসদ অভিষেক। এসবের মধ্যেই ভার্চুয়াল বৈঠক ডাকেন তিনি। দলের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক, পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, জেলা সভাপতি, পুরসভাগুলির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিদের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি, দলের শাখা সংগঠনগুলির সভাপতি, মূল দলের রাজ্য কমিটির সকল সদস্য এবং কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরকেও থাকতে বলা হয়েছে। বীরভূম এবং উত্তর কলকাতার ক্ষেত্রে কোর কমিটির সমস্ত সদস্যকে বৈঠকে ডাকা হয়েছে। আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বৈঠক থেকে কী বার্তা উঠে আসে সেদিকে নজর রাজনৈতিক মহলের।

Related articles

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...