Tuesday, March 10, 2026

উচ্ছ্বাসে মর্কেলের কোলে উঠে পড়লেন গম্ভীর, তাঁর মুখে আত্মসমর্পনের কথা

Date:

Share post:

গাস অ্যাটকিনসনের উইকেটটা মহম্মদ সিরাজ যেই মাত্র ছিটকে দিলেন, ওভালে শুরু উচ্ছ্বাস। ভারতীয় ড্রেসিংরুমে বাঁধনহীন উচ্চ্বাসে মাতোয়ারা তখন সকলে। তবে সমস্তকিছুকে ছাপিয়ে গিয়ে ভাইরাল গৌতম গম্ভীর (Gautam Gambhir)। উচ্ছ্বাসের চোটে একেবারে বোলিং কোচ মর্নি মর্কেলের (Mornie Morkel) কোলে উঠে পড়লেন ভারতীয় দলের হেডস্যার। আর সেই ভিডিও ভাইরাল হতে খুব একটা বেশি সময়ও লাগল না। এই জয়টা যে গম্ভীরকে (Gautam Gambhir) খানিকটা স্বস্তিও এনে দিল তাও বলার অপেক্ষা রাখে না।

অস্ট্রেলিয়ার কাছে হার। এরপর ঘরের মাঠে নিউ জিল্যান্ডের কাছেও টেস্ট সিরিজে বিশ্রী হার গম্ভীরের (Gautam Gambhir)। ইংল্যান্ড সিরিজের আগে তাঁকে নিয়ে কথাবার্তাও হচ্ছিল। এই সিরিজের ওপর গম্ভীরের ভবিষ্যতের অনেক কিছুও যে বেশ খানিকটা নির্ভর করছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই পরিস্থিতিতেই ওভালে ভারতীয় দলের রুদ্ধশ্বাস জয়। মহম্মদ সিরাজ, শুভমন গিল, কৃষ্ণাদের মিলিত লড়াইয়ে সিরিজ ড্র করে ফিরছে ভারতীয় দল। আর সেটা দেখেই বোধহয় নিজেকে সামাল দিতে পারেননি গম্ভীর। স্বস্তি এবং উচ্ছ্বাসে একেবারে মর্কেলের কোলে চড়ে বসেন তিনি।

সেই ভিডিও কিছুক্ষণের মধ্যেই ভাইরালও হয়ে যায়। এরপরই অবশ্য তাঁর তরুণ ব্রিগেডের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন গম্ভীর। সেখানেই গৌতম গম্ভীর লিখেছেন, “আমরা কিছু ম্যাচ জিতব আবার কিছু ম্যাচ হারব। কিন্তু আমরা কখনোই আত্মসমর্পন করব না”।

আবার এই কথা নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে। এই সিরিজ হারলে চাপ বাড়ত গম্ভীরের ওপর। কোচিং নিয়েও উঠত প্রশ্ন। তবে কি প্রতিপক্ষের পাশাপাশি চাপের সামনেও আত্মসমর্পন না করার কথাই বললেন ভারতীয় দলের কোচ। নতুন গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

spot_img

Related articles

বিজেপি ‘অনুপ্রবেশকারী’! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে চড়া সুরে আক্রমণ সাংসদ মিতালি বাগের

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তৃণমূলের ধর্নামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করলেন...

ভোটার তালিকায় জালিয়াতি করেছেন জ্ঞানেশ কুমার! নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল

অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীভাবে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার...

‘ভ্যানিশ কুমার’: ধর্মতলার মঞ্চ থেকে নির্বাচন কমিশনারকে বিঁধলেন তন্ময়

ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চ থেকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করলেন দলের মুখপাত্র তন্ময় ঘোষ। তিনি অভিযোগ করেন,...

সাঁতরাগাছিতে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত, পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

অল্পের জন্য এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জনপ্রিয় কবি ও পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Banerjee)। মঙ্গলবার...