Friday, April 10, 2026

দেব আমার মতো আর কাউকে খুঁজে পাবে? অজান্তেই কি মনের কথা বলে ফেললেন শুভশ্রী!

Date:

Share post:

শেষ হয়েও হইল না শেষ। যেটা ছোটগল্প হিসেবে থেকে যাবে বলে মনে করা হয়েছিল, হয়তো আগামীতে তা বড় এক উপন্যাস তৈরি করতে চলেছে। সোমবার নজরুল মঞ্চে দেব- শুভশ্রীকে (Dev and Shubhashree Ganguly) দেখার উন্মাদনা আর ‘ধূমকেতু’ (Dhumketu) জ্বরে কাবু শহরকে দেখে এটা মনে হওয়া মোটেই বাড়াবাড়ি নয়। গ্র্যান্ড ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেব- শুভশ্রীকে নিয়ে মাতামাতি থাকবে এটা ভীষণ রকম কাঙ্ক্ষিত। কিন্তু দুজনে মুখোমুখি হলে কার প্রশ্নে কে কী উত্তর দেবেন বা কে প্রথম কথা বলবেন এটা নিয়ে নিশ্চিত ছিলেন না দেব (অন্তত এর আগের প্রমোশনে তিনি সে কথাই জানিয়েছিলেন)। তাই হয়তো কিছু প্রেডিক্টেবল প্রশ্নে, এতদিন ধরে না বলতে পারা কথাগুলো অচিরেই উত্তর হয়ে বেরিয়ে এল। নিজের স্বভাবসিদ্ধ হাসিখুশি ভঙ্গিমায় মেগাস্টার কথোপকথন শুরু করলেও, লেডি সুপারস্টার কিন্তু তাঁকে বেশ কয়েকবার বাউন্সার দিয়েছেন। যেভাবে শুভশ্রী (Shubhashree Ganguly) বলে উঠলেন, দেব (Dev) তাঁর মতো আর কাউকে পাবেন কিনা, তখন কয়েক মুহূর্তের জন্য চুপ করে যান ‘ধূমকেতু’ অভিনেতা। ততক্ষণে অনুরাগীরা ভাবতে শুরু করে দিয়েছেন পেশাদারিত্বের মাঝে কি ব্যক্তিগত অনুভূতি সত্যিই এসে ধরা দিল?

কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত ‘ধূমকেতু’ সিনেমা মুক্তি পাচ্ছে স্বাধীনতার প্রাক্কালে (১৪ অগাস্ট) । দেব- শুভশ্রী বারবার বলেছেন এটা অন্য চার-পাঁচটা সিনেমার মতো নয়, এটা একটা আবেগ। দেবের প্রযোজনা সংস্থার (Dev Entertainment Ventures) প্রথম ছবি যা এত বছর পর বড়পর্দায় দেখতে চলেছেন দর্শক। তাই প্রমোশনের সব খুঁটিনাটি নিজেই দেখে নিচ্ছেন অভিনেতা। এভাবেই সোমবার সন্ধ্যায় নজরুল মঞ্চে নায়ক – নায়িকার একসঙ্গে আলাপচারিতার চিত্রনাট্য লেখা হয়েছিল। কিন্তু কোথাও গিয়ে আবেগ-অভিমান যেন বারবার প্রকাশ পেতে চাইল। অভিনয়টা দুজনেই দারুণ করেন, করলেনও বটে। কিন্তু অনুভূতিরা কি সব সময় বাধ্য হয়? প্রশ্ন ছিল দেবের বায়োপিকে থেকে শুভশ্রীর চরিত্রে কে অভিনয় করবেন? উত্তর দিতে গিয়ে প্রশ্নকর্তাকে পাল্টা প্রশ্ন করে দিলেন লেডি সুপারস্টার। জিজ্ঞেস করলেন, তাঁর মতো আর কেউ আছেন কিনা? এরপরই দেবকে (Dev) উদ্দেশ্য করে বললেন, ও আমার মতো আর কাউকে খুঁজে পাবে কি? ধূমকেতু (Dhumketu) অভিনেতা উত্তর দিতে খানিকটা সময় নিলেন। প্রথমে বললেন, “বায়োপিকটা আপাতত থাক।” তারপর দেবের (Dev) ডিফেন্সিভ ওয়ান লাইনার, “শুভশ্রীর চরিত্র শুভশ্রীই করবে।” সবটাই হল ভীষণ মজার ছলে। কিন্তু বোঝা গেল এক দশক পেরিয়ে গিয়েও আজও হয়তো অনুভূতিরা কথা বলে। তবে মনে যাই থাকুক না কেন, দুজনের পেশাদারিত্ব নিঃসন্দেহে প্রশংসনীয়।

 

Related articles

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...