Monday, April 6, 2026

কামারপুকুরের পাঁপড়ভাজা আর ঝালমুড়িতে নস্টালজিক মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কামারপুকুরে পৌঁছে পুরনো স্মৃতিতে ফিরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝালমুড়ি, পাঁপড় ভাজা আর সাদা বোঁদের স্বাদে নস্টালজিক হয়ে পড়লেন তিনি। মঙ্গলবার কামারপুকুর থেকে মুখ্যমন্ত্রী বলেন, মহারাজরা আজও আমাকে মুড়ি, পাঁপড় ভাজা পাঠান। আমি শুধু বলেছি, ঝাল ছাড়া পাঠাতে। মাথায় চোট লাগার পর আর ঝাল খেতে পারি না।

এখানেই থামেননি তিনি। স্মৃতির সরণি ধরে হাঁটতে হাঁটতেই নিশানা করেন সিপিএম-কে। বলেন, বাম আমলে এই এলাকা জলের তলায় ডুবে থাকলেও, তৎকালীন সরকার ছিল চূড়ান্ত উদাসীন। তখন আমি রেলমন্ত্রী ছিলাম। খবর পেয়েই ছুটে এসেছিলাম। দেখেছিলাম, মানুষ গলা জলে বসে আছেন। তখন কামারপুকুর আশ্রম থেকে তাঁদের খাবার দেওয়া হচ্ছিল, আশ্রয় দেওয়া হচ্ছিল। মুখ্যমন্ত্রী আরও বলেন, সেদিনের সেই ছবি এখনও ভুলিনি আমি, যদিও অনেকেই তা মনে রাখেননি। তিনি জানান, সেই সময় রাজ্যের নানা প্রান্ত—পুড়শুড়া, গোপীনাথপুর, কামারপুকুর, খানাকুল, বিষ্ণুপুর, বাঁকুড়া—ত্রাণ পাঠানো হয়েছিল রাজ্য সরকারের তরফে।

আরও পড়ুন- শিক্ষক নিয়োগে আবেদন সংশোধনে বাড়তি সময়! বিজ্ঞপ্তি জারি এসএসসি-র 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...