Monday, April 6, 2026

লিস্টনের জোড়া গোল, বড় জয় মোহনবাগানের

Date:

Share post:

মনবীরের গোলে শুরুটা হয়েছিল, এরপর লিস্টন কোলাসোর জোড়া গোল। ডুরান্ড কাপে তড়তড়িয়ে এগিয়ে চলেছে পালতোলা নৌকা। দ্বিতীয় ম্যাচে বিসএফের বিরুদ্ধে ৪-০ গোলে ম্যাচ জিতে নিল মোহনবাগান সুপারজায়ান্ট (MBSG)। জোড়া গোল লিস্টন কোলাসোর (Liston Colaco)। এছাড়া বাকি দুটো গোল করেন মনবীর সিং এবং সাহাল। এই ম্যাচেই প্রথমবার কোচ হিসাবে বসেছিলেন হোসে মোলিনা (Jose Molina)। জয় দিয়েই যাত্রাটা শুরু করলেন তিনি।

ম্যাচটা বিএসএফের সঙ্গে হলেও উত্তেজনার পারদটা কিন্তু চড়েছিল অন্য কারণে। কারণ এই ম্যাচেই কোচের হট সিটে ফের হোসে মোলিনা। সেইসঙ্গে টম অলড্রেড, মনবীর সিংদের ফুটবল শো। শুরু থেকেই ম্যাচের রাশ ছিল মোহনবাগানের (MBSG) দখলে। প্রথমার্ধেই মনবীরের (Manvir) গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপারজায়ান্ট।

বিরতির পর মোহনবাগান (MBSG) আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে থাকে। সেখানেই জোড়া গোল লিস্টন কোলাসো। এবং একটি গোল করে চার গোলের বৃত্ত সম্পূর্ণ করে দেন সাহাল।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...