Saturday, April 11, 2026

ফিল্মি কায়দায় সীমান্ত পারের চেষ্টা, বিএসএফ-এর জালে বাংলাদেশি যুবক

Date:

Share post:

ফিল্মি গল্পকেও হার মানানো কায়দায় ভারত-বাংলাদেশ সীমান্ত পেরোতে গিয়ে বিএসএফের জালে ধরা পড়ল এক বাংলাদেশি যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের ফুলবাড়ি সীমান্তে। সূত্রের খবর, প্রতিদিনের মতোই ভূটানগামী বোল্ডার বোঝাই একটি ট্রাক বাংলাদেশে ঢোকে এবং পাথর খালাস করে ফের ভারতে প্রবেশ করে। মঙ্গলবার ফিরে আসার পথে বিএসএফ সেই গাড়িটি রুটিন তল্লাশি চালাতে গিয়ে চমকে ওঠে। ট্রাকের তলায় এক ব্যক্তিকে বসে থাকতে দেখে তারা সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে তাকে আটক করে।

ধৃত ব্যক্তির নাম রিপন রায়, বাড়ি বাংলাদেশের রংপুরে। জিজ্ঞাসাবাদে সে জানায়, কোনও বৈধ নথি ছাড়াই ভারতে প্রবেশের উদ্দেশ্যেই সে ট্রাকের নিচে লুকিয়ে ছিল। বিএসএফ সূত্রে জানা গেছে, ওই যুবককে আরও জেরা করে অনুপ্রবেশ চক্রের সঙ্গে তার কোনও যোগ আছে কিনা, তা জানার চেষ্টা চলছে। সীমান্তে নজরদারি থাকা সত্ত্বেও এই ধরনের কায়দা ব্যবহার করে অনুপ্রবেশকারীরা বারবার সীমান্ত পেরোনোর চেষ্টা করছে বলেই মত নিরাপত্তা বাহিনীর। ঘটনা ঘিরে সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন- কেশপুর বিজেপির শেষপুর: গাড়ি দাঁড় করিয়ে ভোটার তালিকা নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

 

_

 

_

 

_

 

_

Related articles

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...

ফের রদবদল কমিশনের: সরলেন কলকাতা পুলিশের ৩ যুগ্ম কমিশনার ও একাধিক ওসি

বাংলায় ভোট ঘোষণার পর থেকেই পুলিশ প্রশাসনের অন্দরে রদবদল করেই চলেছে নির্বাচন কমিশন। শনিবারও ফের বদলি করা হল...

হিরের মজুরিতে ১০০ শতাংশ ছাড়! অক্ষয় তৃতীয়ার আগে বড় ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের 

বৈশাখী উৎসবের মরসুমে নতুন সাজে সেজে উঠছে তিলোত্তমা। নববর্ষের আমেজ কাটতে না কাটতেই বাঙালির দুয়ারে কড়া নাড়ছে অক্ষয়...

ইসলামাবাদে শান্তি বৈঠক: মৃত স্কুল পড়ুয়াদের নিয়েই ‘যোগ’ ইরানের!

হরমুজ প্রণালী কি খুলবে? পশ্চিম এশিয়ায় প্রতিদিনের মিসাইল আর ড্রোনের আনাগোনা কি বন্ধ হবে? গুরুত্বপূর্ণ ভূমিকা কি নিতে...