Sunday, April 5, 2026

এগিয়ে থাকলেও নামধারীকে সমীহ অস্কারের

Date:

Share post:

ধারেভারে এগিয়ে থাকলেও নামধারী এফসিকে সমীহই করছে ইস্টবেঙ্গল। বুধবার ডুরান্ড কাপের ম্যাচে নামধারীর বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড। সেই ম্যাচে সৌভিক চক্রবর্তী(Souvik Chakrabarti) ফিরলেও, খেলার সম্ভাবনা নেই পিভি বিষ্ণুর (PV Bishnu)। তাঁর চোট নিয়ে এখনই কোনওরকম ঝুঁকি নিতে নারাজ লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। তবে স্বস্তির খবর হচ্ছে এই ম্যাচে দলের প্রতিটি বিদেশিকেই পাচ্ছে ইস্টবেঙ্গল।

গত ম্যাচে নতুন বিদেশিদের মধ্যে রশিদ খেলেছিলেন। নজরও কেড়েছিলেন তিনি।নামধারীর বিরুদ্ধেই ইস্টবেঙ্গলের হয়ে অভিষেক হতে দেখা যেতে পারে মিগুয়েল, কেভিনদের। তবে সকলেই তাকিয়ে রয়েছেন হামিদ আহদাদের দিকেই। প্রস্তুতিতে আগেই নজর কেড়েছিলেন তিনি। এবার সেই হামেদকেই দেখা যাবে নামধারীর বিরুদ্ধে।

নামধারী আইলিগের ক্লাব হলেও তাদের যথেষ্ট সমীহ করছেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। প্রতিপক্ষ শিবিরেও রয়েছেন বিদেশি ফুটবলাররা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...