Monday, April 6, 2026

চার জেলার ‘দায়’ উদ্ধার শমীকের: ঘোষণা জেলা সভাপতির নাম

Date:

Share post:

রাজ্যের নেতৃত্ব পদে রদবদল নিয়ে বিস্তর জলঘোলা করে শেষ পর্যন্ত অমিত শাহর দরবারে হাজির হতে হয়েছে রাজ্য বিজেপির নেতাদের। পুরোনো, নতুন সমন্বয়ের বার্তা দিয়ে রাজ্য সভাপতির পদে আসার পরেও দ্বন্দ্ব থামাতে ব্যর্থ শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) দিল্লি গিয়ে শুধুই অভিযোগ জানাতে পেরেছিলেন। অবশেষে সমঝোতার পরে বাকি থাকা চার জেলার জেলা সভাপতির (district president) নাম ঘোষণা করল রাজ্য বিজেপি। গুরুত্ব পেল স্থানীয় নেতৃত্বের দাবি।

বুধবার দার্জিলিং, ব্যারাকপুর, বনগাঁ ও ঘাটাল বিজেপির সাংগঠনিক জেলার জেলা সভাপতিদের নাম ঘোষণা করল রাজ্য বিজেপি। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় দার্জিলিং (Darjeeling) জেলার সভাপতি হলেন সঞ্জীব তামাং, ব্যারাকপুর (Barrackpur) জেলার তাপস ঘোষ, বনগাঁ (Bangain) জেলার সভাপতি বিকাশ ঘোষ ও ঘাটাল (Ghatal) জেলার জেলা সভাপতি পদে বহাল থাকলেন তন্ময় দাস।

অমিত শাহর সঙ্গে বৈঠকে বঙ্গ বিজেপি নেতাদের তালিকা তুলে দিয়ে এসেছিলেন শমীক ভট্টাচার্য। প্রাধান্য পেয়েছিল আরএসএস-এর মতাদর্শ। সর্বশেষ প্রকাশিত তালিকায় দার্জিলিং, বনগাঁ ও নন্দীগ্রাম বিধায়কের মতকে প্রাধান্য দিয়ে প্রকাশিত হল জেলা সভাপতিদের (district president) নাম। আগেই রাজ্যের ৩৯টি সাংগঠনিক জেলার জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছিল। বাকি চার জেলার সভাপতিদের নাম ঘোষণা করে আপাতত দায় উদ্ধার করলেন শমীক।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...