Wednesday, June 24, 2026

বাঙালি মনীষীদের ছবি হাতে বিজেপি সরকারের বিরুদ্ধে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ তৃণমূলের

Date:

Share post:

বাংলা ভাষা ও বাঙালিকে অপমান বরদাস্ত নয়, বঙ্গের মনীষীদের ছবি হাতে সংসদ ভবনের মকর দ্বারের বাইরে প্রতিবাদ- বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের (TMC)। বুধবার রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়দের মতো বরেণ্য মনীষীদের ছবি পোস্টার হাতে নিয়ে বাংলা বিরোধী বিজেপির সরকারের বিরুদ্ধে সরব হন তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar), মহুয়া মৈত্র (Mahua Moitra), সাগরিকা ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষ (Sayani Ghosh), ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা।

মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ভার্চুয়াল বৈঠকে জানিয়েছিলেন বাংলা-বাঙালির অপমান কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান বিজেপির আচরণের তীব্র প্রতিবাদ করার জন্য। এরপর উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কেন্দ্রীয় সরকারের এই আচরণের বিরোধিতায় বুধবারই সরব হন বাংলার সাংসদরা। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সংসদ চত্বরে দাঁড়িয়ে আগেই বলেছিলেন, বাংলা ভাষাকে অপমান মানে জাতীয় সংগীতকে অপমান। এটা রাষ্ট্রদ্রোহের শামিল। বিজেপি নেতা অমিত মালব্যের মন্তব্যের প্রতিবাদে এবার সংসদে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির। পদ্ম নেতৃত্বের ক্রমাগত বাংলাকে অপমানের প্রতিবাদে বুধবার সকাল দশটা পনেরো মিনিট থেকে সংসদ ভবনের বাইরে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কাকলি জানান, ‘বিজেপির উচিত অবিলম্বে অমিত মালব্যকে বহিষ্কার করা বা তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করা।‘বাংলা ভাষা নয়’ বলে উনি তো আমাদের জাতীয় সংগীতকে অপমান করেছেন। বিজেপি চুপ করে বসে থাকতে পারে আমরা তা থাকব না।’

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...