Friday, June 26, 2026

দুর্যোগ কমার সম্ভাবনা নেই, বুধেও উত্তরকাশীতে ধস নামার আশঙ্কা!

Date:

Share post:

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড (Uttarakhand)। প্রাকৃতিক দুর্যোগে ভেসে গেছে একাধিক জেলা। মঙ্গলবার হড়পা বানে উত্তরকাশীর ধারালী গ্রাম লন্ডভন্ড। হরিদ্বারে কালী মন্দিরের কাছে পাহাড়ি রাস্তায় ধস (Landslide) নেমে বিপত্তি। বুধেও কমবে না দুর্যোগ। মৌসম ভবন লাল সর্তকতা (Red alert) জারি করেছে। প্রবল বৃষ্টির জেরে উত্তরকাশী-হর্ষিল সড়কে ব্যাহত যান চলাচল। এদিন সকালেও উত্তরকাশীর (Uttarkashi) সঙ্গে ধারালী এবং গঙ্গোত্রীর যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। ক্ষীরগঙ্গার জল বাড়ায় উদ্বেগ প্রশাসনের।

মেঘভাঙ্গা বর্ষণের জেরে চামোলি, রুদ্রপ্রয়াগ, আলমোরা, হরিদ্বারে বিপর্যস্ত জনজীবন। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উত্তরকাশীতে উদ্ধারকাজ চালাচ্ছে। ধসের নীচে কেউ চাপা পড়ে আছেন কি না, খুঁজে বার করার জন্য বিশেষ প্রশিক্ষিত কুকুর নিয়ে আসা হয়েছে। আপাতত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দল উদ্ধারকাজ চালাচ্ছে। জানা গেছে, অতিরিক্ত আরও দু’টি দলকে দেরাদূন বিমানবন্দর থেকে আকাশপথে নিয়ে আসা হবে। বৃষ্টির কারণে রাস্তা পরিষ্কার এবং সারাইয়ের কাজে সমস্যা হচ্ছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে। পর্যটকদের ক্ষেত্রে জারি নিষেধাজ্ঞা। মৌসম ভবন জানিয়েছে, বুধবারও ভূমিধসের আশঙ্কা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় হরিদ্বার, নৈনিতাল এবং উধম সিংহ নগর জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি (IMD)। হিমাচল প্রদেশের বিভিন্ন রাস্তায় ধস নামার আশঙ্কায় বন্ধ কৈলাস যাত্রা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...