Monday, April 6, 2026

আজ নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেক

Date:

Share post:

এসআইআরের (SIR) নামে নির্বাচন কমিশনকে (ECI) দোসর করে যেভাবে স্বেচ্ছাচারিতা চালাচ্ছে বিজেপি সরকার তার বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী জোট। এবার কমিশনের অফিস ঘেরাও কর্মসূচি করতে চলেছে I.N.D.I.A। তার আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছে। আজ নয়াদিল্লিতে এই বৈঠকে থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আগামী ১১ অগাস্ট নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি রয়েছে বিরোধীদের। SIR বিরোধী প্রতিবাদ কীভাবে আরও জোরালো করা যায় তা নিয়ে আলোচনা হবে আজকের বৈঠকে। তৃণমূল কংগ্রেস (TMC) ছাড়াও উপস্থিত থাকবে কংগ্রেস, আরজেডি, ডিএমকে, সমাজবাদী পার্টি, এনসিপি, শিবসেনা (উদ্ধব)। পাশাপাশি শুক্রবার ফের বাংলা নিয়ে মূলতুবি প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, তৃণমূলের সঙ্গে কংগ্রেসও এই প্রস্তাব দেবে। নিঃসন্দেহে বাংলা ভাষার অপমান এবং বিজেপি রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...