Saturday, April 4, 2026

গোপন করার না থাকলে SIR নিয়ে সংসদে আলোচনা নয় কেন? স্পিকারের কাছে প্রশ্ন অভিষেকের

Date:

Share post:

SIR নিয়ে গোপন করার কিছু না থাকলে সংসদে আলোচনা নয় কেন? লোকসভায় দলের নেতার হওয়ার পরে প্রথমবার স্পিকারের সঙ্গে দেখা করে এই প্রশ্ন তুললেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, সংসদে পৌঁছলে চিফ হুইপ ডাঃকাকলি ঘোষ দস্তিদার ও ডেপুটি লিডার শতাব্দী রায় অভিনন্দন জানান লোকসভার নতুন দলনেতাকে। দলের বাকি সাংসদরাও অভিনন্দন জানান।

লোকসভার দলনেতা হিসেবে প্রথম দিন সংসদে পৌঁছেই সটান স্পিকারের কাছে গিয়ে অভিষেক জানতে চান SIR নিয়ে কেন বিরোধীদের তিনি বলতে দিচ্ছেন না! তার আগে অবশ্যই লোকসভার দলনেতা হিসেবে স্পিকারের সঙ্গে সৌজন্য বিনিময় হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরপরই অভিষেক বিনীতভাবে স্পিকারকে বলেন, বিহারে যেভাবে ৬০ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, বাংলায় যদি একজনও ন্যায্য ভোটারের নাম বাদ যায়, তবে তৃণমূল কংগ্রেসের আন্দোলনের ঢেউ বাংলা থেকে দিল্লিতে এসে পৌঁছবে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক জানান, আমরা চাই সংসদের কাজকর্ম শান্তিপূর্ণভাবে চলুক। কিন্তু একইসঙ্গে আমরা মনে করি, SIR-এর মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে অবশ্যই আলোচনা করা উচিত। সেই উদ্দেশ্যেই আমাদের সাংসদরা একাধিকবার স্থগিত রাখার প্রস্তাব জমা দিয়েছেন। বিজেপি সরকারের যদি কিছু গোপন করার না থাকে, তাহলে তারা প্রশ্নের মুখোমুখি হতে এত ভয় পাচ্ছে কেন?- প্রশ্ন তোলেন অভিষেক।

এদিন অভিষেক সংসদে পৌঁছলে চিফ হুইপ ডাঃকাকলি ঘোষ দস্তিদার ও ডেপুটি লিডার শতাব্দী রায় অভিনন্দন জানান। দলের বাকি সাংসদরাও অভিনন্দন জানিয়েছেন লোকসভার নতুন দলনেতাকে। দলীয় সাংসদদের সঙ্গে প্রথম বৈঠকে অভিষেক স্পষ্ট করে দিয়েছেন, বাংলা ভাষা ও বাঙালি-বিদ্বেষ এবং এসআইআর নিয়ে সংসদের ভিতরে ও বাইরে প্রতিবাদ-বিক্ষোভ আরও তীব্র করতে হবে এবং নিজেদের মধ্যে সমন্বয় করে বাইরে শাসকদলের উপর চাপ সৃষ্টি করতে হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...