Monday, April 6, 2026

আমাদের পাড়া আমাদের সমাধান: দু-তিন মাসেই মিলবে সমাধান, আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলার পাড়ায় পাড়ায় ছোট ছোট সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত কর্মসূচি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ জোরকদমে এগোচ্ছে। বুধবার ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী জানালেন, “আপনারা যে সমস্যার কথা এই ক্যাম্পে জানাবেন, আমরা চেষ্টা করব দু’ থেকে তিন মাসের মধ্যেই সেই সমস্যাগুলির সমাধান করতে।”

রাজ্যজুড়ে প্রতিটি বুথে এই কর্মসূচির জন্য বরাদ্দ করা হয়েছে ১০ লক্ষ টাকা করে। নতুন করে বরাদ্দ হয়েছে প্রায় আট হাজার কোটি টাকা। রাজ্যের প্রায় ৮০ হাজার বুথে একদিন করে এই বিশেষ ক্যাম্প হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বুধবার পর্যন্ত ২,৫৫৫টি ক্যাম্প হয়ে গিয়েছে, যেখানে অংশগ্রহণ করেছেন প্রায় ১২ লক্ষ মানুষ। শুধুমাত্র ঝাড়গ্রাম জেলাতেই হয়েছে ৩৮টি ক্যাম্প, যেখানে হাজির ছিলেন ১৪ হাজারেরও বেশি মানুষ।

মেদিনীপুরের একটি ক্যাম্প প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমি ঢুকতেই পারিনি, এত ভিড় ছিল। বাইরে থেকেই দেখতে হয়েছে। আমি ঢুকলে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা ছিল।” এই কর্মসূচিকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে বলে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্যাম্পের দিন নির্ধারিত হওয়ার অন্তত দু’দিন আগে থেকে মাইকিং করে প্রচার চালানোর নির্দেশও দিয়েছেন তিনি।

আগামী দুই মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে এই ক্যাম্প। প্রতিটি ক্যাম্পে স্থানীয় মানুষের উপস্থিতি এবং তাঁদের সমস্যার ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “মানুষ যাতে সরাসরি কথা বলতে পারেন, তাঁদের সমস্যার সমাধানে সরকার পাশে থাকে— সেটাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।”

আরও পড়ুন- SIR বিতর্কের মধ্যেই বাংলায় প্রকাশ খসড়া ভোটার তালিকা, কীভাবে দেখবেন নাম

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...