Saturday, April 4, 2026

নতুন কোচের বিজ্ঞপ্তি জারি বিসিসিআইয়ের

Date:

Share post:

নতুন কোচ খোঁজার বিজ্ঞপ্তি বিসিসিআইয়ের (BCCI)। না ভারতীয় দলের কোচের জন্য নয়। বিসিসিআইয়ের (BCCI) সেন্টার অব এক্সিসলেন্সেই এবার আসতে চলেছে নতুন কোচ। অস্ট্রেলিয়ার ট্রয় কুলির (Troy Cooley) সঙ্গে চুক্তি শেষ হয়েছে বোর্ডের। সেই জায়গাতেই এবার নতুন কোচ নিতে চলেছে বিসিসিআই। একাধিক পদে নিয়োগ হতে চলেছে বিসিসিআইয়ে। সেখানেই ব্যাটিং কোচের পাশাপাশি বোলিং কোচ (Bowling Coach), স্পোর্টস সাইন্স এবং মেডিসিন কোচ নেবে বিসিসিআই। সেই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

দীর্ঘ তিন বছর বিসিসিআইয়ের (BCCI) সেন্টার অব এক্সিলেন্স অর্থাৎ এনসিএ-র দায়িত্ব সামলেছিলেন ট্রয় কুলি। অ্যাসেজ জয়ী এই বোলিং কোচের ওপরই দায়িত্ব ছিল এখানকার বোলিং কোচের। সেইসঙ্গে স্পিন বোলিং কোচ থেকে আরও নানান পদের কোচদের সঙ্গেও চুক্তি শেষ হয়েছে বিসিসিআইয়ের।

ট্রয় কুলিরর হাত ধরে ভারতীয় দলের ভবিষ্যতের তরুণ পেসাররাও উঠে এসেছে। ২০২১ সাল থেকে দায়িত্বে ছিলেন এই অ্যাসেজ জয়ী কোচ। তবে চুক্তি আর নবীকরণ করতে রাজী নন তিনি। ইতিমধ্যেই নতুন কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছে বিসিসিআই। সেখানে কোচেদের জন্য বিশেষ নিয়মও বেঁধে দিয়েছে বোর্ড। যিনি কোচের পদে আবেদন করবেন তাঁর প্রথম শ্রেনীর ক্রিকেট অথবা আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকতে হবে। শুধু তাই নয় লেভেল-২ অথবা লেভেল ৩ কোচিং সার্টিফিকেট থাকবে হবে বোর্ডের তরফে।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...