Saturday, April 4, 2026

SIR বিতর্কের মধ্যেই বাংলায় প্রকাশ খসড়া ভোটার তালিকা, কীভাবে দেখবেন নাম

Date:

Share post:

Systematic Investigation of Roll (SIR) নিয়ে বিতর্কের মধ্যেই বাংলার ২৪ জেলায় ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কুলপি বাদে ২৯৩ টি কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। এখনও ৫ শতাংশ জেলা বাকি। নাম যাচাই করতে ঢুকতে হবে-
https://ceowestbengal.nic.in/roll_dist

ভোটার লিস্টের নিবিড় সংশোধনের প্রস্তুতি জানতে চেয়ে আগেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি পাঠিয়েছিল কমিশন। বৃহস্পতিবার, তালিকা প্রকাশ করে কমিশনকে সিইও দফতর জানিয়েছে, বাংলা এসআইআর-এর জন্য প্রস্তুত। দেশে প্রথম SIR চালু হয়েছে বিহারে। পরে কমিশনের পক্ষে থেকে জানানো হয়, দেশের বাকি রাজ্যেও এই প্রক্রিয়া চালু হবে। বিহারে খসড়া তালিকায় প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে। ২০০২-২০০৪ সালের মধ্যে শেষবার বাংলায় এই সমীক্ষা হয়।

সূত্রের খবর, ২০০২ সালকে ‘বেস ইয়ার’ ধরেই ভোটার তালিকা সংশোধন করতে চায় কমিশন। ভুয়ো কিংবা মৃত ভোটার বা যাঁরা বাসস্থান পরিবর্তন করেছেন, তাঁদের চিহ্নিত করাই এই সমীক্ষার মূল উদ্দেশ্য বলে সূত্রের খবর। যদি কোনও বিধানসভা কেন্দ্রের তালিকা পাওয়া না যায়, তাহলে ২০০৩ সালের খসড়া তালিকাই সেই কেন্দ্রে সমীক্ষার ভিত্তি হিসেবে ধরা হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...