Sunday, April 5, 2026

যুবভারতীতে উড়ল ভাষা আন্দোলনের টিফো, প্রতিবাদে সামিল লাল-হলুদ জনতাও

Date:

Share post:

ভাষা আন্দোলনের হাওয়া এবার ফুটবলের মঞ্চেও। যুবভারতী স্টেডিয়াম থেকেই ভাষা আন্দোলনের ডাক ইস্টবেঙ্গল (Eastbengal) সমর্থকদের। গ্যালারীতে উড়ল টিফো। বিজেপির বাংলা বললেই বাংলাদেশি ডাকের প্রতিবাদে গর্জে উঠলেন ইস্টবেঙ্গল (Eastbngal) সমর্থকরা। মার্তৃভাষাকে কটাক্ষ, প্রতিবাদে সরব যেন গোটা বাংলা। রাজনীতির ময়দান থেকে ফুটবলের ময়দান, সবই যেন মিলে গেল ভাষা আন্দোলের রঙে।

এসআইআরের (SIR) নামে বাঙালিকে একঘরে করার কৌশল নিয়েছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার। প্রতিটি বিজেপি শাসি রাজ্যে শুরু হয়েছে বাঙালিদের ওপর অত্যাচার। বাংলা বললেই তাঁকে বাংলাদেশি বলে চিহ্নিত করছে বিজেপি শাসিত রাজ্যের প্রশাসন। পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে।

এর বিরুদ্ধেই প্রতিবাদে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ভাষা আন্দোলন। সেই আন্দোলনের আঁচ এবার ছড়িয়ে পড়ল ফুটবলের ময়দানেও। ডুরান্ড (Durand Cup) কাপের মঞ্চে ইস্টবেঙ্গল (Eastbengal) নেমেছিল নামধারী এফসির বিরুদ্ধে। সেখানে ম্যাচ জিতেছে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু মন জিতেছে ইস্টবেঙ্গল সমর্থকরা।

গ্যালারীতে দেখা গেল এক বিশেষ টিফো। সেখানে ভাষা আন্দোলনের বার্তাই দিল লাল-হলুদ ফুটবলাররা। তাদের টিফোয় লেখা ভারত স্বাধীন করতে সেদিন পরেছিলাম ফাঁসি! মায়ের ভাষা বলছি বলে আজকে বাংলাদেশী

কয়কদিন আগেই বিজেপির আইটি সেলের সদস্য অমিত মালব্য বাংলা ভাষা কোনও ভাষা নয় বলেই কটাক্ষ করেছিলেন। সেই নিয়ে সঙ্গে প্রতিবাদ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার সেই আন্দোনলে সামিল আম জনতাও। মার্তৃভাষা রক্ষা করতে এবার গোটা বাংলা যেন এক সুরেই গান বাধছে।

Related articles

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...