Monday, April 6, 2026

বেলেঘাটায় গৃহবধূর রহস্যমৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের

Date:

Share post:

“বাবা, ওরা আমায় মারছে… গলা চেপে ধরেছে… আর সহ্য হচ্ছে না… তুমি এসো, আমায় নিয়ে যাও”—শেষবার ফোনে বাবাকে এই করুণ আর্তি জানিয়েছিলেন ২৯ বছরের শ্বেতা প্রসাদ সাউ। মেয়ের সেই ব্যথায় ভরা কণ্ঠস্বর শুনেও তাকে রক্ষা করা গেল না! বেলেঘাটায় নিজের শ্বশুরবাড়িতে অচেতন অবস্থায় উদ্ধার হওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শ্বেতাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, পরিকল্পনা করেই খুন করা হয়েছে তাঁকে।

মৃতার বাবার অভিযোগ, পুত্রসন্তান না হওয়ার ‘অপরাধে’ দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হতে হয়েছে মেয়েকে। শেষপর্যন্ত সেই নির্যাতনেরই নির্মম পরিণতি কি না, উঠছে প্রশ্ন। মৃতার বাবার আরও অভিযোগ, বহুদিন ধরেই মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। একাধিকবার তাকে বেধড়ক মারধর করেছে স্বামী রোহিত সাউ। স্বাভাবিক দাম্পত্যের আড়ালে চলছিল অব্যাহত অত্যাচার। কিছু বছর আগে রোহিতের অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল শ্বশুরবাড়ির লোকজন—সেই নিয়েও তৈরি হয় তীব্র অশান্তি।

প্রসঙ্গত মেয়ের আর্তি শুনে ওই গৃহবধূর বাবা যখন মেয়ের সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়িতে যান, তখন তাঁকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। সন্দেহ হওয়ায় তিনি জোর করে দরজা খুলে ঘরে ঢোকেন এবং দেখেন, খাটে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন শ্বেতা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। ঘটনার পর নারকেলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শ্বেতার পরিবার। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন- আমাদের পাড়া আমাদের সমাধান: দু-তিন মাসেই মিলবে সমাধান, আশ্বাস মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...