Saturday, April 4, 2026

এন্টালিতে বিপজ্জনক বাড়ি ভেঙে দুর্ঘটনা! আহত ২

Date:

Share post:

বৃহস্পতিবার সকালে কলকাতার বুকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ। এন্টালি থানার (Dilapidated house collapses in Entally) অন্তর্গত অনরাইট ফার্স্ট লেনের গলির এক নম্বর বাড়ির বাড়ি দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন বলে খবর মিলেছে। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ (Entally Police) ও পুরসভার (KMC) কর্মীরা। চলছে উদ্ধারকাজ, আতঙ্কিত এলাকাবাসী।

ভেঙে পড়া বাড়িটি কলকাতা পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। বহুদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় পড়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার উপর গত কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে বিপজ্জনক বাড়ির কাঠামো অনেকটাই দুর্বল হয়ে যায়। আচমকা একাংশ ভেঙে পড়ায় পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। আশপাশের দোকানপাটও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...