Wednesday, March 11, 2026

নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কা, আগামী কয়েক দিন ‘ওয়াইড স্প্রেইড রেইন’ বাংলায়!

Date:

Share post:

নতুন করে দুর্যোগের কালো মেঘ বাংলার আকাশে। শুক্রবার দক্ষিণ বাংলাদেশের ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখা গেছে। যার প্রভাব পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে (WB weather forecast)। পাশাপাশি হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখার সক্রিয় থাকায় উত্তরবঙ্গে দুর্যোগ এখনই কমবে না। দক্ষিণবঙ্গে আজ, বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৯ জেলায় অতি ভারী বর্ষণের সতর্কতা জারি।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, একের পর এক ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার জোড়া ফলার কারণেই চলতি বছরে বৃষ্টির অনুকূল এই পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শুক্রবার পশ্চিমের জেলার বৃষ্টি চলবে। শনিবার থেকে এই দুর্যোগ অনেকটাই কমবে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে আজও দফায় দফায় ভারী বৃষ্টিতে নদীর জলস্তর বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে। প্লাবন পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া চলবে।

spot_img

Related articles

কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ: সংখ্যালঘু চাকরিপ্রার্থীদের বিশেষ প্রশিক্ষণ

কর্মসংস্থানের জন্য নতুন পদ সৃষ্টিই নয়, চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণেও নতুন দিশা দেখিয়েছে বাংলার বর্তমান প্রশাসন। যার প্রত্যক্ষ ফল সর্বভারতীয়...

IPL-এ ভোটের ছায়া! ২০ ম্যাচের সূচি ঘোষিত, উদ্বোধনী খেলা চিন্নাস্বামীতে

টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা শেষ হতেই এবার নজর বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। বুধবার আনুষ্ঠানিকভাবে আইপিএল ২০২৬-এর (IPL...

১০ বছরে সংসদ মুলতুবি হওয়ায় ৩,৩০০ কোটি ক্ষতি: স্পিকার-অনাস্থায় তথ্য পেশ সায়নীর

গণতন্ত্রের কণ্ঠরোধে ও সর্বত্র নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে একেক সময়ে একেক নীতি নিয়েছে। সাধারণ মানুষের জন্য যখন টাকা...

গ্যাসের টানে বর্গভীমা মন্দিরের পরে এবার বাগবাজারের মায়ের বাড়িতেও বন্ধ ভোগ বিতরণ

গ্যাসের (Gas) সংকটের প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের মন্দিরগুলিতেও। মেদিনীপুরের (Midnapore) তমলুকে বর্গভীমা (Bargabhima Temple) মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই...