Wednesday, June 24, 2026

৬২ লক্ষের গাড়ির মালিক আকাশদীপ

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক। সিরিজ হারের মুখে থেকে ড্র ভারতের। আর সেখানে যে আকাশদীপ (Akashdeep) ভারতীয় দলের অন্যতম প্রধান কারিগড় ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই আকাশদীপই (Akashdeep) যে একটা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। দেশে ফিরে ক্যান্সারে আক্রান্ত দিদির সঙ্গেই সময় কাটাচ্ছেন আকাশদীপ। একইসঙ্গে সকলকে চমকও দিলেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও সকলের নজর কেড়েছেন এই তারকা পেসার। সিরিজ ড্র করে দেশে ফেরার পরই নতুন গাড়ির মালিক আকাশদীপ (Akashdeep)। দীর্ঘদিনের একটা স্বপ্ন যেন পূরণ হল তাঁর। টয়োটা ফরচুনার কিনলেন এই তারকা ক্রিকেটার (Indian Cricketer)। যার দাম ভারতীয় মুদ্রায় ৬২ লক্ষ টাকা। হাতে চাবি পেয়ে পরিবারের সঙ্গেই ছবি ভাগ করে নিলেন আকাশদীপ।

পরপর বাবা এবং দাদাকে হারিয়েছেন। পরিবারের দায়িত্ব তাঁর কাঁধে। সেই পরিস্থিতি সামলাতে না সমলাতেই আরও একটা ধাক্কা আকাশদীপের। দিদি ক্যান্সারে আক্রান্ত। ইংল্যান্ড (England Cricket Team) থেকে ফিরে সেই কারণে সোজা নিজের দিদির কাছেই চলে গিয়েছেন এই তরুণ পেসার। চিকিৎসা চলছে আকাশদীপের (Akashdeep) দিদির। এই সময়ে দিদির পাশেই থাকতে চান তিনি। সেই সময়ই গাড়ি কিনে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দটাও ভাগ করে নিচ্ছেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার।

সোশ্যাল মিডিয়াতে তাঁর গাড়ী কেনার পোস্টে শুভেচ্ছা পাঠিয়েছেন সূর্যকুমার যাদব। এছাড়া নেটিজেনরা তো রয়েছেই সেই তালিকাতে।

Related articles

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...