Friday, March 13, 2026

আমি এই পৃথিবীর জন্য নই: পোস্ট করে চিরবিদায় অটিজম আক্রান্ত পিআইচডি গবেষকের! তদন্তে আইসার

Date:

Share post:

ফের রহস্য মৃত্যু এক মেধাবী পিএইচডি গবেষকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার মোহনপুরে অবস্থিত নামী কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (IISR) কলকাতাতে। অভিযোগ, দীর্ঘদিন ধরে মানসিক নিপীড়নের শিকার হয়েই আত্মঘাতী হয়েছেন ২৫ বছর বয়সী পিএইচডি গবেষক অনমিত্র রায় (Anamitra Roy)। সোশ্যাল মিডিয়ায় নিজের মৃত্যুর জন্য অনামিত্র এক সিনিয়র গবেষক ও প্রতিষ্ঠানের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গবেষণাগারেই ওষুধ খেয়ে আত্মহত্যা করেন অনমিত্র। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর মানসিক নির্যাতনের দীর্ঘ পোস্ট করেন তিনি।

IISR কর্মকর্তারা জানিয়েছেন, অনামিত্র বিষাক্ত কিছু খেয়ে থাকতে পারেন। শুক্রবার আইসার এক বিবৃতিতে জানিয়েছে, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, ২০২৫ তারিখে কল্যাণীর এইমস-এ (All India Institute of Medical Sciences, Kalyani) আমাদের পিএইচডি ছাত্র শ্রী অনামিত্র রায়ের অকাল ও মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমাদের প্রতিষ্ঠানের একজন সদস্যের মৃত্যুতে আমরা সকলেই শোকাহত। আমরা তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। তবে ভবিষ্যতে যাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা না ঘটে তার ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, ছোট থেকেই অটিজমে আক্রান্ত ছিলেন অনামিত্র। তবে তা পড়াশুনায় কখন বাঁধা হয়ে দাঁড়াইনি। তাঁর বাড়ি শ্যামনগরে হলেও প্রায় এক দশক থেকেই আইসারে লেখাপড়া করছিলেন তিনি। বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গাতেই তাঁকে মানসিক হেনস্থার শিকার হতে হয়েছে। মৃত্যুর আগে তিনি পোস্ট করেন, “আমি এই পৃথিবীর নই। আমি হাল ছেড়ে দিচ্ছি। আমি জীবনে কখনও শান্তি খুঁজে পাইনি। মৃত্যুর পর যেন তা খুঁজে পাই।” তৎক্ষণাৎ সেই পোস্ট দেখেই খোঁজ খবর শুরু করেন তাঁর বন্ধুবান্ধবরা। গবেষণাগারেই তাঁকে পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি কল্যাণী এইমস-এ ভর্তি করেন তাঁরা। তবে শুক্রবার সকালে অত্যাধিক বিষক্রিয়ার ফলে মৃত্যু হয় অনামিত্রের। খবর পেয়েই হাসপাতালে পৌঁছান পরিবারের সদস্যরা।

রানাঘাট পুলিশ জেলার সুপারিনটেনডেন্ট আশিষ মৌর্য জানিয়েছেন, “আমরা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আরও বিস্তারিত জানা যাবে।” ঘটনার তদন্ত চলছে। আরও পড়ুনঃ নবান্ন অভিযানের নামে বিজেপির বিশৃঙ্খলা! তৎপর পুলিশ-প্রশাসন

spot_img

Related articles

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...