Tuesday, June 23, 2026

‘রবিহারা’: বিশ্বকবির প্রয়াণে নজরুলের স্বরচিত কবিতাপাঠ! পোস্ট করে ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি নজরুল ইসলামের মধ্যে ছিল পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, ভালবাসা। তার বহু সাক্ষ্য রয়েছে। তেমনই একটি তথ্য হল, বিশ্বকবির প্রয়াণে নজরুলের স্বরচিত কবিতাপাঠ! শনিবার, সেই কবিতার ভিডিও পোস্ট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লেখেন, “বাংলার দুই অসাধারণ মহান মানুষের অসাধারণ সম্পর্কের সাক্ষ্য।“

১৯৪১ সালে রবীন্দ্রনাথের প্রয়াণের পরে শোকাহত বিদ্রোহী কবির কণ্ঠে তাঁরই লেখা ‘রবিহারা’ কবিতাটি বলেন তিনি। সেই ভিডিও এদিন নিজের এক্স হ্যান্ডেল পোস্ট করেন মমতা (Mamata Banerjee)। লেখেন,
“আমি সমাজমাধ্যমে লিখেছিলাম, রবীন্দ্রনাথ আমাদের প্রতি মুহূর্তের সঙ্গী। তাঁকে আমরা স্মরণ করি ও তাঁকে উদযাপন করি বছরভর এবং দিবারাত্র। তাঁর প্রয়াণ দিবসের সময়কালে তাঁকে বিশেষভাবে স্মরণ করা একটি উপলক্ষ মাত্র। আজ একটু আগে আমি শুনছিলাম ১৯৪১ সালে রবীন্দ্রনাথের প্রয়াণে শোকস্তব্ধ নজরুলের স্বরচিত কবিতাপাঠ। বেতারে সম্প্রচারিত কবিতার নাম ‘রবিহারা’। নানা ছবিতে অলঙ্কৃত করে পরিবেশন করা একটি পরবর্তী সংস্করণ।“

মুখ্যমন্ত্রীর কথায়, এটা দুই মহান কবির পারস্পরিক শ্রদ্ধার প্রতীক। মমতা লেখেন, “এই কবিতাটি শুধু একটি শোকবার্তা নয়, এটি দুই কিংবদন্তি কবির পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং গভীর অনুভূতির এক অসাধারণ দলিল। রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলাম–বাংলার দুই অসাধারণ মহান মানুষের অসাধারণ সম্পর্কের সাক্ষ্য। আমার ইচ্ছে করল, আপনাদের সবার সঙ্গে এই অমূল্য স্মৃতির সম্পদ শেয়ার করে নিতে।“
আরও খবরনবান্ন অভিযানের নামে বিজেপির বিশৃঙ্খলা! তৎপর পুলিশ-প্রশাসন

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...