Friday, April 3, 2026

নবান্ন অভিযান নিয়ে সতর্ক পুলিশ, বিশৃঙ্খলা আটকাতে ব্যারিকেড- ড্রোন নজরদারি

Date:

Share post:

আরজি কর আন্দোলনের বর্ষপূর্তিতে সরকার বিরোধী দেশ কিছু গোষ্ঠীর নবান্ন (Nabanna) অভিযান ঘিরে বিশৃঙ্খলা আটকাতে বদ্ধপরিকর কলকাতা তথা হাওড়া পুলিশ।  ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে জমায়েতের খবর মিলেছে। সাঁতরাগাছি স্টেশন (Santragachi) চত্বরে বিক্ষিপ্ত ভিড় লক্ষ্য করা গেছে। সেখানে মাইকিং করে বারবার পুলিশের তরফ থেকে আদালতের নির্দেশ মানার অনুরোধ করা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা হাওড়ায় যান নিয়ন্ত্রণ করছে প্রশাসন। হাইকোর্টের (Calcutta High Court)শর্ত মেনে কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে এই কর্মসূচির জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করে দেওয়া হলেও, উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা এই আন্দোলনের সমর্থকরা কতটা নিয়ম মানবেন তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তাই কোনও ঝুঁকি না নিয়ে ইতিমধ্যেই সাঁতরাগাছিতে গার্ডরেল ও পুলিশ ব্যারিকেড করা হয়েছে। উত্তেজনায় পরিস্থিতির কথা মাথায় রেখে প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও RAF। আকাশ পথে ড্রোনে চলছে নজরদারি।

শনিবার সকাল থেকেই হাওড়া ময়দান, মল্লিক ফটক, বেলেপোল মোড়, সাঁতরাগাছি ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নবান্ন সংলগ্ন সব রাস্তাতে ১২-১৩ ফুটের লোহার গেট বসানো হয়েছে। দ্বিতীয় হুগলি ব্রিজের (Second Hooghly Bridge) দিকে প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন। সাঁতরাগাছিতে জমায়েতের কথা মাথায় রেখে অফিস টাইমে যানজট এড়াতে কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে আসা গাড়িগুলোকে বেলেপোলের ডানদিক দিয়ে ঢুকিয়ে সলপের দিক দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...