Friday, April 3, 2026

ধোনি, কোহলির মন্ত্রেই সফল আকাশদীপ

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত কামব্যাকের সঙ্গে সিরিজ ড্র করেছে ভারত। আর সেই কামব্যাকেরই অন্যতম প্রধান কান্ডারী ছিলেন আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের মাটিতে বল হাতে যেমন সকলকে চমকে দিয়েছেন। তেমনই আবার ব্যাট হাতেও ভারতীয় দলকে কঠিন পরিস্থিতিতে সামলেছেন তিনি। কিন্তু টেস্ট সিরিজে সাফল্যের পিছনে তাঁর মেন্টর কারা ছিলেন। সেই কথাই এবার প্রকাশ্যে আনলেন আকাশদীপ (Akashdeep)। ধোনি এবং কোহলি মন্ত্রেই নাকি ইংল্যান্ডের বিরুদ্ধে সাফল্য পেয়েছেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজে ১৩টি উইকেট তুলে নিয়েছিলেন আকাশদীপ (Akashdeep)। এছাড়া চেতন শর্মার পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে বিদেশের মাটিতে এক ম্যাচে দশ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সেই আকাশদীপই নাকি ইংল্যান্ডের যাওয়ার আগে পরামর্শ পেয়েছিলেন কোহলি (Virat Kohli) এবং ধোনির (MS Dhoni) থেকে।

এই প্রসঙ্গে আকাশদীপ একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছে, “বিরাট ভাই সবসময়ই আমাকে বলেছেন যে কোনওরকম কোনও সন্দেহ থাকলে সেই সময় অনুশীলন বাড়িয়ে দিতে হয়। তবে আর নিজেকে নিয়ে কোনও প্রশ্ন তৈরি হবে না। ধোনি ভাইও সবসময় একই কথা বলেছে আমাকে। তিনি বলেছেন আত্মবিশ্বাসটাই সব। ক্রিকেটে আত্মবিশ্বাস থাকলেই সাফল্য আসবে”।

ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে সকলকে চমকে দিয়েছেন এই তারকা ক্রিকেটার। আকাশদীপকে নিয়েই এখন সকলে আলোচনা চালাচ্ছে। এই পারফরম্যান্স আকাশদীপ ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...