Monday, April 6, 2026

সুকান্তকে ঘিরে বিক্ষোভ: নবান্ন অভিযানের ব্যর্থতায় শুভেন্দুর ‘বদলা’! প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

বিজেপির রাজ্য সভাপতি যতদিন ছিলেন ততদিন যেখানে যেতেন বিক্ষোভের মুখে পড়তেন। কেন্দ্রীয় মন্ত্রীর পদ আলো করে থাকা সুকান্ত মজুমদার (Sukanta Majumder) যেভাবে রাজ্যের মানুষের বিরোধীর ভূমিকা নিয়েছেন তাতে বারবার রাজ্যের মানুষই তাঁকে বিক্ষোভের মুখে ফেলেছে। রাজ্যের রেল প্রকল্পে একের পর এক বঞ্চনার পরে শনিবার রাজ্যের প্রথম এসি লোকাল ট্রেনের (AC local train) উদ্বোধনে ট্রেন চড়তে এসে ফের সেই বিক্ষোভের মুখে প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও এই বিক্ষোভ বিজেপিরই পরিকল্পিত, দাবি শাসকদল তৃণমূলের।

শনিবার রানাঘাট থেকে রাজ্যের প্রথম এসি লোকাল ট্রেন দমদম জংশন স্টেশনে পৌঁছানোর পর সুকান্ত মজুমদার স্টেশনে নামলে একদল বিক্ষুব্ধ যুবক যুবতী তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায়। বিজেপির তরফ থেকে প্রমাণ করার চেষ্টা চলে তৃণমূল পরিকল্পিতভাবে বিক্ষোভ দেখিয়েছে। কারণ হিসাবে তুলে ধরা হয়, বিক্ষোভকারীরা জয় বাংলা স্লোগান দিয়েছিল।

আরও পড়ুন: বিনা নোটিশে কারো নাম বাদ যাবে না: চাপে পড়ে হলফনামা কমিশনের

সেখানেই বিজেপির অন্তর্দ্বন্দ্বের ছবিটি স্পষ্ট করে দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, শুভেন্দু অধিকারীই হয়তো রাগে অনুগামীদের দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন, কারণ শনিবার শুভেন্দুর (Suvendu Adhikary) ডাকা নবান্ন অভিযানে অনুপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্যের মতো বিজেপি নেতারা। ফলে শুভেন্দু অধিকারীর অনুগামীরা রেগে গেলেন। শুভেন্দু অধিকারী একা পড়ে গেলেন। বিজেপির অন্দরে অনেক কথা শোনা যাচ্ছে। পরে ভাববি বাংলা, আগে ঘর সামলা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...