Monday, March 16, 2026

দিল্লিতে মৃত বাংলার শ্রমিক, পরিবারের পাশে রাজ্য সরকার

Date:

Share post:

দিল্লিতে (Delhi) দেওয়াল-চাপা পড়ে নিহত হন বাংলার বেশ কিছু শ্রমিক। খবর পাওয়ার পর থেকেই পরিবারের পাশে রাজ্য সরকার ও পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড। খবর পাওয়া মাত্র দিল্লির এইমস-এর ট্রমা কেয়ার সেন্টার এবং সফদরজং হাসপাতালে চলে যান তৃণমূলের রাজ্যসভার সদস্য সামিরুল ইসলাম (Shamirul Islam)। মৃত শ্রমিকদের দেহের ময়নাতদন্তের প্রক্রিয়ার সময় রবিবার সকাল থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে উপস্থিত থেকে সম্পন্ন করান তিনি।

শুরু থেকেই সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছে। রবিবার ময়নাতদন্ত শেষে বিমানে দেহগুলি পাঠানোর ব্যবস্থা করা হয়। কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর সেগুলি সরাসরি তাঁদের গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। গতকালের মতো আজকেও সামিরুলের সঙ্গে ছিলেন দুই সাংসদ খলিলুর রহমান ও আবু তাহের সাহেব। মৃতদেহের পাশাপাশি তাঁদের পরিবারের চারজনের বিমানে ফেরার ব্যবস্থাও করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benerjee) মানবিক সরকার।  আরও পড়ুন: প্রতিশ্রুতি ৫ লক্ষ, মিলছে মাত্র ৫ হাজার! ক্ষোভে উত্তাল হড়পা বানে বিধ্বস্ত উত্তরকাশী

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...