Monday, April 6, 2026

ব্যর্থতা ঢাকতে ফিফার ঘারে দোষ চাপাচ্ছেন কল্যাণ!

Date:

Share post:

ব্যর্থতা ঢাকতে এবার ফিফার ঘারে দোশ চাপাচ্ছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) প্রধান কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। তাঁর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ঘোষণা হলেই ফেডারেশন (AIFF) সভাপতির পদও হারাতে পারে। তাঁর সময়ে ভারতীয় ফুটবলের চূড়ান্ত অবনতি। এমন পরিস্থিতিতে নিজে বাঁচতে ফিফার ঘারেই সমস্ত দায় চাপাচ্ছেন এআইএফএফ-র সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। তাঁর যুক্তি ফিফার নিয়মের জেরেই নাকি ভারত ক্রমশই ফিফা ক্রম তালিকায় নীচে নেমে যাচ্ছে।

ফেডারেশন সভাপতি যুক্তি দিচ্ছেন, ফিফা র্যাঙ্কিং দেখার ঠিক করার সময় কোনও দলের অতীত পরিসংখ্যান দেখা হচ্ছে। এর ফলেই পয়েন্ট যোগ বিয়োগ হচ্ছে। কোন দল কতগুলো ম্যাচ খেলল। কার কার বিরুদ্ধে খেলল। তাদের ক্রম তালিকায় কোথায় এই সমস্ত কিছুই দেখা হচ্ছে। তাই আমরা নেমে যাচ্ছি। যখন দায়িত্ব নিয়েছিলাম সেই সময় আমরা ছিলাম ৯৯ নম্বরে। কিন্তু এখন আমরা ১৩৩ নম্বরে।

কল্যাণ চৌবে (Kalyan Chaubey) নিজের মতো যুক্তি দিলে আদৌ কী তা সঠিক। কারণ তিনি ভারতীয় ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেওয়ার পর থেকেই পারফরম্যান্স গ্রাফ ক্রমশ নামতে শুরু করেছে। তাঁর আমলেই ঈগর স্টিমাচের সঙ্গে ঝামেলা শুরু এবং এরপর প্রাক্তন বিশ্বকাপারের চলে যাওয়া। এছাড়া কল্যাণ চৌবে দায়িত্ব নেওয়ার পরই ভারতীয় দল উজবেকস্তান, অস্ট্রেলিয়া এবং সিরিয়ার মতো দলের বিরুদ্ধে হেরে যায়। আর তাতেই যে পয়েন্ট তালিকায় তারা অনেকটা পিছিয়ে পড়ে তা বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচ গুলো ড্র করতে পারলেই র্যাঙ্কিং ধরে রাখত ভারত। যদিও তা হয়নি।

অন্যদিকে মানোলো মার্কুয়েজের আমলেও চূড়়ান্ত ব্যর্থ ভারতীয় দল। একনও পর্যন্ত একটিও ম্যাচে জিততে পারেনি তারা। আসন্ন এশিয়া কাপেও ভারত পৌঁছতে পারবে কিনা তা নিয়ে চলছে জোর জল্পনা। একের পর এক হারের ফলেই ফিফা ক্রম তালিকাতেও ক্রমশ পিছিয়ে পড়েছে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে কল্যাণ চৌবের দিকেই বারবার উঠছে প্রশ্ন।

কারণ তাঁর বিরুদ্ধে একরাশ অভিযোগ রয়েছে। ফেডারেশনের টাকা তছরুপ থেকে নানান অনৈতিক কাজ করার অভিযোগ উঠেছে কল্যাণের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে তাঁর ফিফার দিকে কল্যানের আঙুল তোলা কিন্তু অনেকেই মেনে নিতে পারছেন না।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...