Wednesday, April 8, 2026

মহিলা সাংসদদের চুল-শাড়ি টেনে নিগ্রহ! দুই তৃণমূল সাংসদ জ্ঞান হারালেন পুলিশি ‘তৎপরতায়’

Date:

Share post:

গণতন্ত্রের কণ্ঠরোধে পুলিশি অতি-সক্রিয়তা। এটাই বিজেপির দমননীতির প্রধান অস্ত্র। সাধারণ মানুষ থেকে সাংসদ, কেউ বাদ পড়লেন না দিল্লি পুলিশের অত্যাচারের হাত থেকে। সোমবার নির্বাচন কমিশন ঘেরাও অভিযানে নামতেই বিরোধী সাংসদদের সংসদ ভবন চত্বরের বাইরে আটকে দেয় দিল্লি পুলিশ। কিন্তু নির্বাচন কমিশনে গিয়ে সাংসদদের গণতন্ত্র রক্ষার শপথকে আটকাতে না পেরে শেষে মহিলা সাংসদদের শাড়ি, চুলের মুঠি ধরে মার দিল্লি পুলিশের। নক্কারজনক ভূমিকা নিয়ে সরব তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ।

সোমবার সংসদ চত্বরের বাইরে কয়েকশো বিরোধী সাংসদ বিক্ষোভ দেখাতে শুরু করলে দিল্লি পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের আটকায়। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ, মিতালি বাগরা সেই ব্যারিকেড টপকে এগিয়ে যেতে থাকেন। তাঁদের দেখেই বিরোধী দলের সাংসদ অখিলেশ যাদব থেকে অন্যান্য নেতারাও ব্যারিকেড টপকান।

এরপরই সাংসদদের উপর কার্যত ঝাঁপিয়ে পড়ে দিল্লি পুলিশ। ধস্তাধস্তিতে সংজ্ঞা হারান সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। সেই অবস্থাতেই তাঁকে পুলিশ বাসে তুলে দেয় অন্যান্য সাংসদদের সঙ্গে। সংজ্ঞা হারান আরেক তৃণমূল সাংসদ মিতালি বাগও (Mitali Bag)। এগিয়ে আসেন বিরোধী দলের সাংসদরা। রাহুল গান্ধী ও জন ব্রিট্টাস তাঁকে গাড়িতে তোলার ব্যবস্থা করেন।

আরও পড়ুন: দিল্লিতে বিক্ষোভে বিরোধীরা: মিছিল শুরু করতেই সাংসদদের আটকালো দিল্লি পুলিশ

আর দিল্লি পুলিশের এই দমননীতিতে সরব সাংসদ সাগরিকা ঘোষ। তিনি স্পষ্ট দাবি করেন, মহিলা সাংসদদের ধাক্কা মেরে, ঠেলে, চুলের মুঠি ধরে টেনেছে দিল্লি পুলিশ। সাংসদ মহুয়া মৈত্র সংজ্ঞা হারান। এই আচরণ জঘন্য। এটা মোদি সরকার ও মোদির পুলিশের গণতন্ত্রকে পিষে দেওয়ার একটা উদাহরণ। মহিলা সাংসদদেরও ধাক্কা মেরে বাসে তোলা হয়েছে।

Related articles

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...