Monday, April 6, 2026

দিল্লিতে নানা ভাষার ঐক্য: SIR প্রতিবাদে পুলিশি বাধার ‘কালো দিন’ নিয়ে সরব ঋতব্রত

Date:

Share post:

দেশের জাতি, ধর্ম, ভাষার মধ্যে বিভেদের পাঁচিল তুলে ভোটের ফায়দা লোটার বিজেপির খেলা এবার শেষ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধী সাংসদদের একজোট হয়ে প্রতিবাদে ভয় পেয়ে শেষমেশ পুলিশ দিয়ে ধরপাকড় করতে বাধ্য হল কেন্দ্রের মোদি সরকার। যে প্রতিবাদ, আলোচনা সংসদে হতে দেয়নি কেন্দ্রের স্বৈরাচারী সরকার, সেই প্রতিবাদ বিরোধী সাংসদরা নামিয়ে আনলেন রাস্তায়। বিজেপির এজেন্ট নির্বাচন কমিশনের বিরুদ্ধে পথে নামা বিরোধীদের দেশের বিভেদের মধ্যে ঐক্যের বাস্তব চিত্র, বলেই দাবি তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee)।

দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের সমর্থনে বিক্ষোভের পরে সোমবার নির্বাচিত সাংসদরা রাজধানীর রাস্তায় নজিরবিহীন প্রতিবাদে সামিল। প্রত্যেক বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেভাবে প্ল্যাকার্ড (plackard) ও স্লোগান (slogan) দিয়ে বিশেষ নিবিড় সংশোধনীর প্রতিবাদে সামিল হন, তাতে তৃণমূল সাংসদ ঋতব্রত প্রতিক্রিয়ায় জানান, এটাই ভারতের বিভেদের মধ্যে ঐক্যের বাস্তব চিত্র। দেশের সমগ্র বিরোধীরা এখানে ঐক্যবদ্ধ। তাঁদের হাতে নিজেদের ভাষায় প্ল্যাকার্ড (plackard)। তাঁরা নিজস্ব সংস্কৃতির পোশাকে। প্রতিবাদে সরব হয়েছেন নিজেদের মাতৃভাষায়। এটাই সংসদে এসআইআর (SIR) নিয়ে বিজেপির সরকার যে আলোচনা নাকচ করে দিয়েছে, এই প্রতিবাদ তারই বিরুদ্ধে।

আরও পড়ুন: মহিলা সাংসদদের চুল-শাড়ি টেনে নিগ্রহ! দুই তৃণমূল সাংসদ জ্ঞান হারালেন পুলিশি ‘তৎপরতায়’

বিরোধীদের সম্মিলিত সেই প্রতিবাদকে পুলিশি বাধার মুখে পড়তে হয় তাকে তৃণমূল সাংসদ ‘কালো দিন’ (black day of democracy) বলে দাবি করে জানান, নির্বাচন কমিশন বিজেপির এজেন্টের কাজ করছে। কমিশনে আমাদের যেতেই দেওয়া হল না। পুলিশ মোতায়েন করা হয়েছে নির্বাচিত জনপ্রতিনিধিদের আটকাতে। এটা গণতন্ত্রের কালো দিন। এটাই বাস্তবের সুপার এমার্জেন্সি (super emergency)।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...