Monday, March 30, 2026

ভেঙ্গসরকারের প্রশ্নের মুখে বুমরাহ, আগরকর

Date:

Share post:

জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা নির্বাচক দিলীপ ভেঙ্গসরকার (Dilip Vengsarkar)। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মাত্র তিনটি ম্যাচে খেলতে পেরেছেন তিনি। সেই নিয়েই এবার প্রশ্ন তুললেন দিলীপ ভেঙ্গসরকার (Dilip Vengsarkar)। তাঁর মতে ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজের জন্য আইপিএল না খেলাই উচিৎ ছিল জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। নির্বাচকদের মুকেশ আম্বানির সঙ্গে কথা বলারও বার্তা দিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার।

জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্টে না খেলার কথা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন সকলে। সেইসঙ্গে শেষ টেস্টে থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। এরপরই জানা গিয়েছিল যে জসপ্রীত বুমরা নাকি হাঁটুতে চোট পেয়েছিলেন। এর ফলে আসন্ন এশিয়া কাপেও বুমরার খেলা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তাঁকে কি আদৌ স্বমহিমায় পাওয়া যাবে এশিয়া কাপের (Asia Cup) মঞ্চে? সেই বুমরাকে নিয়েই এবার প্রশ্ন তুললেন ভেঙ্গসরকার। যখন তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সমস্যাই রয়েছে। সেইসঙ্গে কোমড়ের একটা সমস্যাও ভোগাচ্ছে বুমরাকে। সেক্ষেত্রে কেন তিনি দেশের থেকেও আইপিএলকে (IPL) বেশি গুরুত্ব দিলেন। সেই নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন ভেঙ্গসরকার (Dilip Vengsarkar)।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মতে জসপ্রীত বুমরার দেশের কথাই আগে ভাবা উচিৎ ছিল। সেই জন্য আইপিএলে না খেলার সিদ্ধান্তই নিতে পারতেন তিনি। ভেঙ্গসরকার জানিয়েছেন, “তাঁর ওয়ার্কলোডের সমস্যা এবং ইংল্যান্ড বনাম ভারত টেস্টের গুরুত্ব বিচার করে আইপিএল থেকে সরে দাঁড়ানোই উচিৎ ছিল বুমরার। বুমরার মতো একজন বোলারকে সম্পূর্ণ সুস্থভাবে পাওয়াটা এমন একটা সিরিজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি যদি নির্বাচক হতাম তবে মুকেশ আম্বানির সঙ্গে্ কথা বলে বোঝাতাম যে ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজটা খেলা আইপিএলের থেকেও কতটা গুরুত্বপূর্ণ”।

শুধুমাত্র বুমরাহ নয়, অজিত আগরকরকেও প্রশ্নের মুখে ফেলেছেন দিলীপ ভেঙ্গসরকার। তাঁর মতে নির্বাচক হিসাবে অতিজ আগরকরের উচিৎ ছিল মুকেশ আম্বানির সঙ্গে কথা বলার। যদিও তেমনটা হয়নি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...