Saturday, March 28, 2026

সংশোধিত রুলসে সবুজ সংকেত পুরসভার! এবার স্বল্প জমিতেও মিলবে বাড়ি তৈরির অনুমতি

Date:

Share post:

কলকাতা পুরসভা এলাকায় আধকাঠা বা তারও কম জমিতেও বাড়ি নির্মাণের অনুমতি দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সংশোধিত হল বিল্ডিং রুলস। নতুন নিয়ম অনুযায়ী ৫০০ বর্গফুট জমিতেও মিলবে নির্মাণের ছাড়পত্র।

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, এতদিন পুরসভার নিয়মে ছোট জমিতে বাড়ি তৈরির প্ল্যান অনুমোদনের ক্ষমতা ছিল না। ফলে বহু জমির মালিক ইচ্ছা থাকলেও কাজ শুরু করতে পারতেন না। এবার সেই বাধা কাটল। তবে কিছু শর্তও থাকছে। বাড়ির কোনও অংশ যাতে পাশের বাড়ির সঙ্গে সরাসরি না লাগে, তা নিশ্চিত করতে হবে। সাধারণ নিয়মের তুলনায় কিছুটা কম পরিমাণ ছাড় মিলবে। পুরো প্রক্রিয়াই হবে অনলাইনে—মিউটেশন, কনভার্সন-সহ সব আইনি ধাপ নিয়ম মেনে সম্পন্ন করতে হবে। সব কাগজপত্র সঠিক থাকলে ১৫ দিনের মধ্যেই মিলবে অনুমতি। বড় বাড়ির ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই সিদ্ধান্তে স্বস্তি মিলবে বহু ছোট জমির মালিকদের। দীর্ঘদিন ধরে যাঁরা অনুমতির অভাবে বাড়ি নির্মাণ শুরু করতে পারেননি, তাঁদের জন্য খুলে গেল নতুন সম্ভাবনার দরজা। পাশাপাশি, ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট ছোট আবাসন তৈরির পথও সহজ হবে।

আরও পড়ুন – অনুমোদন মন্ত্রিসভায়! দিঘার জগন্নাথ মন্দিরের আদলে রাজ্যে তৈরি হবে ‘দুর্গাঙ্গন’ 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রয়াত ‘মোহনবাগান দিদা’: ক্লাব তাবুতে চোখের জলে শেষ শ্রদ্ধা

বয়সের ভারে শরীর নুইলেও প্রাণের ক্লাব গোল করলেই যে মানুষটির মুখে চওড়া হাসি ফুটত, সেই ‘মোহনবাগান দিদা’ আর...

কর্মের রাজনীতিতে ফের জিতবে তৃণমূল: লাভপুরের সভা থেকে বিজেপিকে সরাসরি নিশানা অভিষেকের

কর্মের রাজনীতি করেই জিতবে তৃণমূল। প্রভু রামের জন্মভূমিতে বিজেপি হেরেছে। ওরা শুধু ধর্মের রাজনীতি করে। আর তৃণমূল করে...

অনুপ্রবেশ থেকে এসআইআর – পাল্টা চার্জশিট: শাহকে ধুইয়ে দিল তৃণমূল

বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে তত বিজেপির পরিযায়ী নেতাদের বাংলায় যাতায়াত বেড়ে চলবে, এটাই যেন দস্তুর। রাজ্যের...

ছাপ্পা দিতে এলে হাতপাখা-বেলন নিয়ে রুখে দাঁড়ান: মহিলাদের সতর্কবার্তা মমতার

প্রয়োজন হলে হাত পাখা, রুটি বেলার বেলন নিয়েও প্রস্তুত থাকুন- পুলিশের পোশাকে আসা কেন্দ্রীয় বাহিনী বা বিজেপি কর্মীদের...