Sunday, June 28, 2026

অভিমন্যুকে ভারতীয় দলে দেখতে চান সৌরভ

Date:

Share post:

ভারতীয় দলে আবারও এক বাঙালি ক্রিকেটারকে নেওয়ার দাবী জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। একসময় ঋদ্ধিমান সাহাকে দলে নেওয়ার জন্য জোরালো দাবী করেছিলেন সৌরভ। এবার আরও এক বঙ্গ তণয়কে দলে নেওয়া উচিৎ বলে মনে করছেন তিনি। তাঁর মতে অভিমন্যু ঈশ্বরণের (Abhimanyu Ishwaran) ভারতীয় দলে ডাক পাওয়াটা এবারই উচিৎ ছিল। ভারতীয় দলে তাঁর ব্যাটিং করার জায়গা এখনও রয়েছে বলেই মনে করছেন সৌরভ।

ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজে ভারতীয় দলের স্কোয়াডে ছিলেন অভিমন্যু ঈশ্বরণ। রোহিত শর্মা অবসর নেওয়ার পর অনেকেই মনে করেছিলেন যে ওপেনার হিসাবে অভিমন্যুর এবার সুযোগ হতে পারে। যদিও শেষপর্যন্ত তা হয়নি। সিরিজ চলার মাঝেও অভিমন্যুকে ডাকা হয়নি। এই নিয়ে নানান কথাবার্তাই শুরু হয়েছিল। এবার তাঁকে ভারতীয় দলে দেখার দাবী করলেন খোদ সৌরভও (Sourav Ganguly)।

তিনি জানিয়েছেন, “ভারতীয় দলের এবার অভিমন্যুর সুযোগ পাওয়াটা অবশ্যই উচিৎ। তবে এটাই ঠিক যে এই দলে অনেক ভালো ক্রিকেটাররাও রয়েছেন। সেই কারণেই ওর সুযোগ হয়ে উঠছে না। তবে ভারতীয় দলে কিন্তু এখনও একটা ব্যাটিং স্লট খালি রয়েছে। বিশেষ করে তিন নম্বর পজিশনটা খালি রয়েছে”।

ঘরোয়া ক্রিকেটে এই মুহূর্তে নিয়মিত সদস্য অভমন্যু ঈশ্বরণ। সেখানে ভালো পারফরম্যান্সও দেখিয়েছেন ঈশ্বরণ। ভারতীয়-এ দলের হয়েও খেলছেন। এবার শেষপর্যন্ত ভারতের প্রথম একাদশে তিনি জায়গা করতে পারেন কিনা সেটাই দেখার।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...