Tuesday, June 23, 2026

কমিশনের অভিযোগের তদন্ত শুরু রাজ্যের, নির্বাচনের কাজ থেকে অব্যাহতি ২ আধিকারিককে: জানালেন পন্থ

Date:

Share post:

ভোটার তালিকায় গরমিলের অভিযোগে চার আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। আপাতত ২ আধিকারিককে নির্বাচনের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (Election Commission) দেওয়া ৫ ও ৮ অগাস্টের চিঠির প্রেক্ষিতে জানাল রাজ্য সরকার। নির্বাচন কমিশনকে (Election Commission)পাঠানো চিঠিতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth) জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া, পদ্ধতি ও কার্যপ্রণালীরও বিস্তৃত পর্যালোচনা করা হবে। এই বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করা হচ্ছে।

চিঠিতে মুখ্যসচিব জানান, বিস্তারিত তদন্তের আগে কঠোর পদক্ষেপ গ্রহণ করলে তা দীর্ঘদিন ধরে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করা আধিকারিকদের মনোবল ভেঙে দিতে পারে। একই সঙ্গে, এই ধরনের পদক্ষেপ নির্বাচনী দায়িত্ব ও প্রশাসনিক কাজে যুক্ত বৃহত্তর দলকেও প্রভাবিত করতে পারে। রাজ্যের দাবি, জেলা ও ক্ষেত্র পর্যায়ের আধিকারিকদের একাধিক দায়িত্ব থাকে। সময়সীমা বেঁধে কাজের জন্য অনেক সময় সৎ উদ্দেশ্যে কিছু দায়িত্ব অধস্তন কর্মীদের উপর ন্যস্ত করা হয়।

প্রাথমিক পদক্ষেপ হিসেবে, ময়না কেন্দ্রের AERO সুদীপ্ত দাস এবং বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে ভোটার তালিকা সংশোধন-সহ নির্বাচন সম্পর্কিত যাবতীয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যসচিব (Manoj Panth)। তিনি জানান, তদন্ত সম্পন্ন হওয়ার পর বিস্তারিত ‘অ্যাকশন টেকেন’ রিপোর্ট নির্বাচন কমিশনে পাঠানো হবে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...