Saturday, March 28, 2026

অনুমোদন মন্ত্রিসভায়! দিঘার জগন্নাথ মন্দিরের আদলে রাজ্যে তৈরি হবে ‘দুর্গাঙ্গন’ 

Date:

Share post:

রাজ্যে তৈরি হতে চলেছে ‘দুর্গাঙ্গন’। দিঘার জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হবে এই বিশেষ সাংস্কৃতিক কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহিদ দিবসের ধর্মতলার সভা থেকে এই উদ্যোগের কথা ঘোষণা করেছিলেন। সোমবার রাজ্য মন্ত্রিসভায় প্রকল্পটি অনুমোদন পেয়েছে।

রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, দুর্গাঙ্গন তৈরির জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে। সেই ট্রাস্টের সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে। হিডকো এবং রাজ্যের পর্যটন দফতর এই প্রকল্পে সহযোগিতা করবে। তবে স্থাপনার জন্য নির্দিষ্ট জায়গা এখনও চূড়ান্ত হয়নি। প্রশাসনিক মহলের অনুমান, কলকাতা বা শহরতলির কোথাও এই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে।

মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী যা বলেন, তা বাস্তবায়ন করেন। দুর্গাঙ্গনও সেই প্রতিশ্রুতিরই অংশ। শহিদ দিবসে মুখ্যমন্ত্রী বলেছিলেন, জগন্নাথধামের মতো দুর্গাঙ্গন তৈরি করব, যাতে মানুষ সারা বছর উপভোগ করতে পারেন। ইতিমধ্যেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি অর্জন করেছে। মুখ্যমন্ত্রীর লক্ষ্য, সেই আন্তর্জাতিক মর্যাদাকে আরও জোরদার করতেই রাজ্যে গড়ে তোলা হবে এই ‘দুর্গাঙ্গন’।

আরও পড়ুন – ফের বিজেপিশাসিত ওড়িশায় গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরাল কিশোরী!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...