Sunday, April 5, 2026

গুঞ্জনের সমাপ্তি, বিয়ের পিঁড়িতে ‘বাহুবলী’ প্রভাস!

Date:

Share post:

প্রায় দুবছর ধরে বিয়ের গুঞ্জন চলার পর এবার কি দক্ষিণী সিনেপাড়ায় সানাইয়ের সুর? শোনা যাচ্ছে বিয়ে করতে চলেছেন ‘আদিপুরুষ’ অভিনেতা প্রভাস (Prabhas)। সুপারস্টার অবশ্য এ ব্যাপারে নিজে কিছু জানান নি। তবে বিনোদন সূত্র বলছে, প্রভাসের কাকিমা নাকি ইতিমধ্যেই আভাস দিয়ে দিয়েছেন, ‘শিবের আশীর্বাদ পেলে অভিনেতা বিয়ে করবেন। পরিবারের সবাই প্রস্তুত, আশা করি কিছুদিনের মধ্যেই সেই শুভ সংবাদ সবাই শুনতে পাবেন সকলে।’

দক্ষিণী সিনে জগতে প্রভাসের প্রেম কিংবা বিয়ে নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। কখনও অনুষ্কা শেট্টি (Anushka Shetty) তো কখনও কৃতি শ্যাননের সঙ্গে ‘বাহুবলী’র সম্পর্কের বিষয়ে কানাঘুষো শোনা গেছিল। যদিও বলিউড অভিনেত্রীর সঙ্গে সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়াইনি। তবে অনুষ্কাকে নিয়ে আলোচনা থামেনি। চলতি বছরের জানুয়ারিতেই দক্ষিণী সিনেমা বিশ্লেষক মনোবালা বিজয়বালনের একটি পোস্ট থেকে জল্পনা বাড়তে থাকে । এবার প্রভাসের পরিবারের তরফ থেকেও ইঙ্গিত পাওয়া গেল। তাহলে কি অভিনেত্রী অনুষ্কার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রভাস? যদিও এই সম্পর্ক নিয়ে তারকা যুগল প্রকাশ্যে কিছু বলেননি। তবে মনে করা হচ্ছে, সম্ভবত এই বছরই তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এখন অপেক্ষা, কবে অভিনেতা নিজে এই বিষয়ে মুখ খোলেন।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...