Wednesday, February 25, 2026

শুধু IC-OC নন, জেলা প্রশাসনের শীর্ষ কর্তারাও সরাসরি আইন-শৃঙ্খলার দায়িত্ব নিন: নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যে একের পর এক খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দুপুরে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প নিয়ে মুখ্যসচিবের ডাকা জেলাশাসকদের বৈঠকে হঠাৎই হাজির হন তিনি। প্রায় আধঘণ্টা বৈঠকে থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রকল্পের প্রচার এবং মানুষের সুবিধা নিশ্চিত করতে একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

গত কয়েক দিনে তিনটি খুনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন—শুধুমাত্র থানার আইসি (IC) বা ওসিদের (OC) ওপর আইন-শৃঙ্খলার দায়িত্ব দিয়ে চলবে না, জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদেরও সরাসরি দায়িত্ব নিতে হবে। খুনের মতো গুরুতর অপরাধ ঠেকাতে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। আইসি-ওসিদের পাশাপাশি এসপি ও সিপিদেরও প্রত্যক্ষ তদারকি করতে হবে বলে নির্দেশ দেন তিনি।

প্রকল্পের প্রচার আরও বাড়ানোর ওপর জোর দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে, তা সাধারণ মানুষকে জানানো, মানুষের সুবিধা হবে এমন জায়গায় ক্যাম্প আয়োজন, মন্ত্রী ও সিনিয়র অফিসারদের মধ্যে বণ্টন করা দায়িত্ব সঠিকভাবে পালন এবং সমস্যার দ্রুত সমাধানে লোকেশনভিত্তিক নজরদারির নির্দেশ দেন তিনি।

এছাড়া, বহু পরিযায়ী শ্রমিক (Migrant Worker) রাজ্যে ফিরছেন উল্লেখ করে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন—শ্রমিকদের সন্তানদের স্কুলে ভর্তি করাতে সহায়তা, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু-সহ সব সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া এবং কর্মশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নিতে হবে। এই কাজের জন্য বিডিওদেরও সরাসরি দায়িত্ব দেওয়ার কথা জানান তিনি।

বৈঠকে উপস্থিত জেলাশাসক, এসপি ও সিপিদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা—মানুষের সমস্যার সমাধান দ্রুত ও কার্যকরভাবে করতে হবে।

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...