Saturday, April 4, 2026

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

Date:

Share post:

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল (Eastbengal) এবং মোহনবাগান (Mohunbagan) মুখোমুখি হবে না। কিন্তু মঙ্গলবার রাতের ড্রয়ের পর সমস্ত হিসাব বদলে গেল। আগামী ১৭ অগাস্টই যুবভারতীতে হতে চলেছে ডুরান্ড কাপের প্রথম কলকাতা ডার্বি (Derby)। উত্তেজনার পারদ এখন থেকেই চড়তে শুরু করেছে। শেষ হাসি কোন দলের ফুটবলারদের মুখে ফোটে সেটা তো সময়ই বলবে।

ডুরান্ড কাপের মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছে দুই দলই। শেষ ম্যাচে ইস্টবেঙ্গল (Eastbengal) যেমন জিতেছে ৬-১ গোলে। তেমনই তার আগের ম্যাচে মোহনবাগান (Mohunbagan) সুপারজায়ান্ট ডায়মন্ডবারবার এফসিকে হারিয়েছিল ৫-১ গোলে। দুই চির প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরেই উত্তাপের পারদ চড়ছিল। এবার কোয়ার্টার ফাইনালের মঞ্চেই মুখোমুখি কলকাতার দুই প্রধান। মঙ্গলবারই ঘোষণা করে দিল ডুরান্ড কমিটি।

দুই দলই ডুরান্ড কাপে কার্যত পূর্ণশক্তির দল নামিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গল শিবিরে যেমন তাদের প্রতিটি বিদেশি চলে এসেছে। মোহনবাগানেও এসে গিয়েছেন ম্যাকলরেন, দিমিত্রি থেকে কামিন্স, রডরিগেজরা। ডার্বিতে দুই দলই জিততে মরিয়া হয়ে রয়েছে।

গত কয়েকটা আইএসএলে ইস্টবেঙ্গল মোহনবাগানের কাছে ডার্বিতে জিততে পারেনি। এবারে সেখানেই যুযুধান লড়াই। একদিকে যেমন অস্কার ব্রুজোঁ। তেমনই অন্যদিকে আবার হোসে মোলিনা প্রথমবার নামবেন ডুরান্ড কাপ খেলতে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...