Monday, April 6, 2026

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

Date:

Share post:

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা নয়, এর পিছনে রাজনৈতিক যোগসূত্র নিয়েও শুরু হয়েছে চর্চা।

প্রায় সাত বছর আগে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হন বিভাস অধিকারী। এরপর ধীরে ধীরে বিজেপির কয়েকজন প্রভাবশালী নেতার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় তাঁর। রাজনৈতিক পথচলায় শেষমেশ গড়ে তোলেন নিজের আলাদা দল। কিন্তু এখানেই শেষ নয়। সূত্রের দাবি, বিভাসের প্রতিষ্ঠানের উপদেষ্টা পদে ছিলেন অবসরপ্রাপ্ত আইপিএস দেবাশীষ ধর—যিনি বিধানসভা ভোটে নির্বাচন কমিশনের নির্দেশে কোচবিহারের পুলিশ সুপারের দায়িত্ব সামলেছিলেন। সেখানেই শীতলকুচিতে ভোটের দিন গুলিবর্ষণে প্রাণ যায় চারজনের। ঘটনাচক্রে সেই কেন্দ্রেই অল্প ভোটে পরাজিত হন তৃণমূল প্রার্থী পার্থ প্রতিম রায়।

এরপর ২০২৪ সালের লোকসভা ভোটে বীরভূম কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন দেবাশীষ ধর। কিন্তু পদ্ধতিগত জটিলতায় তা বাতিল হয়ে যায়। আর এবার উঠে আসছে অভিযোগ—উত্তরপ্রদেশে বিভাসের ভুয়ো থানার কারবারে রাজনৈতিক ছায়া ছিল।

আরও পড়ুন – শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...