Friday, June 26, 2026

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

Date:

Share post:

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর, বড়জোড়া ব্লকের পকন্না বাজার থেকে নিজের গ্রাম চকাই ফিরছিলেন আয়ুব খান। গ্রাম সংলগ্ন ডিভিসি ক্যানেলের ধারে পৌঁছনোর পরই দুষ্কৃতীরা তাঁর উপর এলোপাথাড়ি গুলি চালায়। পিঠ ও মাথায় গুলি লাগায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত তিন রাউন্ড গুলি চালানো হয়। হঠাৎ এই হামলায় গ্রামজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন – পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...