Wednesday, June 24, 2026

দূষণ রোধে বড় পদক্ষেপ, রাজ্যের ছ’টি শহরে মিলবে সাত দিনের বায়ুমান পূর্বাভাস

Date:

Share post:

রাজ্যের বায়ু দূষণ রোধে বড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বায়ু দূষণের নিরিখে শীর্ষস্থানে থাকা রাজ্যের ছ’টি শহর—কলকাতা, হাওড়া, ব্যারাকপুর, আসানসোল, দুর্গাপুর ও হলদিয়ায় এবার মিলবে সাত দিনের আগাম বায়ুর মানের পূর্বাভাস। বেঙ্গালুরু-ভিত্তিক এক অভিজ্ঞ সংস্থার সহযোগিতায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) পূর্বাভাস দেওয়া হবে।

আবহাওয়া দফতরের মতোই ‘পরিবেশ অ্যাপ’-এর মাধ্যমে সাধারণ মানুষও এই তথ্য জানতে পারবেন। শীতকালে দূষণের মাত্রা তুলনামূলক বেশি থাকায় আগামী শীতেই পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। একিউআই পূর্বাভাস ব্যবস্থা চালু হলে পরিবহন দফতর, হাউজিং সোসাইটি, পুরসভা সহ সংশ্লিষ্ট সংস্থাগুলিকে আগাম সতর্কবার্তা দেওয়া হবে, যাতে আগে থেকেই দূষণ রোধে ব্যবস্থা নেওয়া যায়।

জাতীয় পরিচ্ছন্ন বায়ু কর্মসূচি (এনসিএএপি)-এর আওতায় এই ছ’টি শহর দীর্ঘদিন ধরে উচ্চ পিএম১০ মাত্রার কারণে তালিকাভুক্ত। ২০১৯ সালে শুরু হওয়া এই কর্মসূচির লক্ষ্য ২০২৬ সালের মধ্যে পিএম১০ স্তর ৪০ শতাংশ কমানো।

পর্ষদের ২০২৪-২৫ সালের পরিসংখ্যান জানাচ্ছে, রাজ্যে খোলা আকাশের নীচে বায়োমাস পোড়ানোর ঘটনা ঘটেছে ২৬,৭৪৮টি। এর মধ্যে কৃষি ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ঘটনা ১৯,৭২১টি, বনদাহ ৬,১৩৭টি, কয়লাখনি এলাকায় অগ্নিকাণ্ড ৮৭৩টি এবং ডাম্পিং গ্রাউন্ডে আগুনের ঘটনা ১৭টি। তবে গত কয়েক বছরে মিলেছে সাফল্যও। কলকাতায় পিএম১০ স্তর ২০১৭ সালের ১৪৭ থেকে ২০২৩-২৪ সালে নেমেছে ৯৪-এ, হাওড়ায় ১৩৯ থেকে ১১১-এ, দুর্গাপুরে ১৫০ থেকে ১০৬-এ এবং আসানসোলে ১৪৭ থেকে ১০৮-এ। হলদিয়ায় পিএম২.৫ মাত্রা কমে ৩৮ হওয়ায় তা ৪০-এর অনুমোদিত সীমারও নীচে নেমেছে এবং সারা দেশের উল্লেখযোগ্যভাবে বায়ুমান উন্নত হওয়া দশ শহরের মধ্যে জায়গা করে নিয়েছে।

আরও পড়ুন – ‘রাত্তিরের সাথী’-‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, রাজ্যের প্রকল্পগুলির ঢালাও প্রশংসা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...