Thursday, June 25, 2026

বাংলা সিনেমা নিয়ে রাজ্যের সিদ্ধান্ত প্রযোজক- পরিচালকদেরদের সাহস দেবে: ঋতুপর্ণা

Date:

Share post:

বাংলা সিনেমা নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার থেকে সারা বছর সব হলে প্রতিদিন প্রাইম টাইমে বাংলা ছবি চালানো হবে। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। মন্ত্রী অরূপ বিশ্বাস- ইন্দ্রনীল সেনদের সঙ্গে বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এই সিদ্ধান্তে আমি খুশি। এটা মননশীল পরিচালক- প্রযোজকদের উৎসাহিত করবে। তিনটে চারটে হাউস নিয়ে তো আর ইন্ডাস্ট্রি চলবে না, এখানে আরও অনেকে আছেন যারা ভালো ছবি বানাচ্ছেন যাতে বাংলার কৃষ্টি সর্বত্র ছড়িয়ে পড়ে। এরসকম ছবি হওয়ার প্রয়োজন আছে। সেক্ষেত্রে বাইরের প্রযোজকরা কাজ করার সাহস পাবে। আমি এই ঘটনা নিয়ে অনেকদিন ধরে লড়াই করছিলাম। যেহেতু আমি বিভিন্ন নতুন পরিচালকদের সঙ্গে কাজ করি তাই সমস্যায় পড়তে হয়। সম্প্রতি আমার দুটো ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত’ আর ‘গুডবাই মাউন্টেন’ রিলিজের সময় আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে আমার ভালো লাগছে যে সকলে মিলে আজ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। আরও আগে হলে ভালো হত। নিজেদের কাজ দর্শকের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু সেটা আমরা একা পালন করতে পারব না যদি না সরকার থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের এই ঘটনার ফলে আমি প্রয়োজকদের নির্ভয়ে সিনেমা তৈরির কথা বলতে পারব। যাতে তারাও নিশ্চিন্ত হয়ে কাজ করে রোজগার করতে পারে।’ সরকারের এই পদক্ষেপের ফলে আগামিতে বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে আশাবাদী জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...